advertisement

বচসার জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ পুরুলিয়ায়

Last Updated:

বৃহস্পতিবার সকালে বঙ্গাবাড়ি এলাকার একদল যুবকের সঙ্গে অরিজিৎ ও তার বন্ধুদের বচসা হয়। সন্ধেবেলা বঙ্গাবাড়িতে যান অরিজিৎ ও তাঁর বন্ধুরা।

#পুরুলিয়া: পুরুলিয়ায় বচসার জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত অরিজিৎ গঙ্গোপাধ‍্যায়ের বাবা পুলিশকর্মী। বৃহস্পতিবার রাতে পুরুলিয়ার বঙ্গাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত অরিজিৎ পুরুলিয়ার কপুরবাগানের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে বঙ্গাবাড়ি এলাকার একদল যুবকের সঙ্গে অরিজিৎ ও তার বন্ধুদের বচসা হয়। সন্ধেবেলা বঙ্গাবাড়িতে যান অরিজিৎ ও তাঁর বন্ধুরা। বঙ্গাবাড়িতে যেতেই তাঁদের উপর চড়াও হয় এলাকার বেশ কয়েকজন যুবক। বন্ধুরা পালিয়ে গেলেও পালাতে পারেননি অরিজিৎ। তখনই তাকে বেধড়ক মারধর করে বঙ্গাবাড়ির যুবকরা।
অভিযোগ, মারধরের জেরেই মৃত‍্যু হয় অরিজিতের। বৃহস্পতিবার রাতেই দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করেন কপুরবাগানের বাসিন্দারা। বঙ্গাবাড়ির ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে তাদের মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করে বঙ্গাবাড়ির বাসিন্দারা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বচসার জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ পুরুলিয়ায়
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement