advertisement

Young woman murdered in Berhampore: ভর সন্ধ্যায় রাস্তার উপরে যুবতীকে কুপিয়ে খুন করল দুই আততায়ী! চাঞ্চল্য বহরমপুরে

Last Updated:

রক্তাক্ত অবস্থায় বছর কুড়ির ওই যুবতীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#বহরমপুর: ভর সন্ধেবেলা বহরমপুর শহরের বুকে এক যুবতীকে ছুরি মেরে খুন করল দুষ্কৃতীরা৷ বহরমপুর সুইমিং পুলের সামনেই এই ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই যুবক বাইকে করে এসে যুবতীর উপরে ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়৷ এর পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা৷
রক্তাক্ত অবস্থায় বছর কুড়ির ওই যুবতীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ জানা গিয়েছে, নিহতের বাড়ি মালদহে৷ কী কারণে এই খুন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
advertisement
advertisement
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, তৃতীয় বর্ষের পড়ুয়া ওই কলেজ ছাত্রী বহরমপুরের সূর্য সেন নগরে একটি মেসে থাকত৷ এ দিন সেখান থেকেই ওই যুবতীকে ডেকে আনে এক যুবক৷ তার পরেই ওই কলেজ ছাত্রীর উপরে হামলা চালায় সে৷ এই কারণেই পুলিশের অনুমান, আততায়ী যুবতীর পূর্ব পরিচিত৷
ব্যক্তিগত কোনও আক্রোশ থেকেই এই হামলা বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের৷ আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুেটজও খতিয়ে দেখা হচ্ছে৷ প্রত্যক্ষদর্শীদের দেওয়া বিবরণ শুনেও বাইক এবং আততায়ীদর চিহ্নিত করার চেষ্টা চলছে৷ পাশাপাশি, নিহত যুবতীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Young woman murdered in Berhampore: ভর সন্ধ্যায় রাস্তার উপরে যুবতীকে কুপিয়ে খুন করল দুই আততায়ী! চাঞ্চল্য বহরমপুরে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement