advertisement

কুপ্রস্তাবে সাড়া নয়, নির্যাতনের স্বীকার মহিলা

Last Updated:

কুপ্রস্তাবে সাড়া না দওয়ায় বাড়িতে ঢুকে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধ৷ সোনারপুরের খুড়গাছি এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়ায়৷

#দক্ষিণ ২৪পরগনা: কুপ্রস্তাবে সাড়া না দওয়ায় বাড়িতে ঢুকে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধ৷ সোনারপুরের খুড়গাছি এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়ায়৷
সপরিবারে ওই এলাকায়  থাকেন তাপসী সরদার৷ কাজের প্রয়োজনে তার স্বামী থাকেন রাজ্যের বাইরে৷ সেই সুযোগ নিয়ে মাঝেমধ্যেই তাপসীকে কুপ্রস্তাব দিত এলাকার দুষ্কৃতী ভগবান৷ সেই কুপ্রস্তাবে পাত্তা না দেওয়ায় আসতে শুরু করে হুমকি৷ পুলিশে নালিশ করলেও কোন লাভ হবে না বলেই ভয় দেখায় দুষ্কৃতীরা৷ পুলিশের বড়বাবুও তাদের পরিচিত বলে দাবি করতে থাকে তারা৷ ভয়ে আরও সিটিয়ে যায় সরদার পরিবার৷
advertisement
advertisement
গতকাল পরিস্থিতি চরমে ওঠে৷ রাত দেড়টা নাগাদ তাপসীর বাড়ি চড়াও হয় ভগবানের দলবল৷ বাড়ি ভাঙচুর শুরু করে তারা৷ বাধা দিতে গেলে মারধর করা হয় তাপসীর বাবা, মা ও ভাইকে৷ আজ সকালে সোনারপুর থানায় ভগবান ও তার দলবলের নামে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার৷ তাদের আশ্বস্ত করে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিস৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কুপ্রস্তাবে সাড়া নয়, নির্যাতনের স্বীকার মহিলা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement