advertisement

Picnic Spots: শীত মানেই পিকনিক, মেদিনীপুরের ধামকুড়িয়ার জঙ্গলে চড়ুইভাতি না করলে কিন্তু বড় মিস

Last Updated:

West Medinipur Picnic Spots: পশ্চিম মেদিনীপুর জেলায় ধামকুড়িয়ার জঙ্গল। চারদিকে শাল পলাশের জঙ্গল, নরম শীতের রোদ আর বাতাসে মাটির গন্ধ মিশে চড়ুইভাতির আদর্শ ঠিকানা

+
পিকনিকের

পিকনিকের সুন্দর জায়গার খোঁজ

চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: শীত মানেই পিকনিক! শীতের মিঠে রোদ গায়ে মেখে পরিবার, বন্ধুদের সঙ্গে সারাটা দিন হেসে-খেলে-গেয়ে কাটানো। কিন্তু পিকনিক বা চড়ুইভাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ঠিকানা! অর্থাৎ, পিকনিক কোথায় করবেন? চড়ুইভাতির জায়গা যদি ভাল না হয়, তবে কিন্তু পুরো মজাটাই মাটি।
পশ্চিম মেদিনীপুর জেলায় ধামকুড়িয়ার জঙ্গল। চারদিকে শাল পলাশের জঙ্গল, নরম শীতের রোদ আর বাতাসে মাটির গন্ধ মিশে চড়ুইভাতির আদর্শ ঠিকানা। এই জঙ্গলে রয়েছে পানীয় জলের ভাল ব্যবস্থা, ফলে পরিবার নিয়ে গেলে আলাদা প্রস্তুতির ঝামেলাও কম। চন্দ্রকোনা শহরের গাছশীতলা এলাকা থেকে পশ্চিম দিকে কয়েক কিলোমিটার এগোলেই চোখে পড়বে একটি চেকপোস্ট। সেখান থেকে সোজা ডানদিকে নেমে গেলেই বিস্তীর্ণ শাল ও পলাশের জঙ্গল। এই জঙ্গলই ধাম কুড়িয়ার জঙ্গল নামে পরিচিত।
advertisement
এই জঙ্গল খুব বেশি গভীর নয়, নিরাপদও। শাল পাতার ফাঁক দিয়ে ঢুকে আসা সূর্যের আলো, দূরে পাখিদের কোলাহল আর প্রকৃতির নিস্তব্ধতা মনকে আলাদাই আরাম দেয়। শীতের মরশুমে এলাকায় পুলিশের টহল থাকে, ফলে নিরাপত্তার চিন্তাও তেমন নেই। শহরের যান্ত্রিক জীবনের রুটিন ছিঁড়ে একদিন ধামকুড়িয়ার জঙ্গলে কাটালে বছরভরের অক্সিজেন পেয়ে যাবেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Picnic Spots: শীত মানেই পিকনিক, মেদিনীপুরের ধামকুড়িয়ার জঙ্গলে চড়ুইভাতি না করলে কিন্তু বড় মিস
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement