advertisement

West Medinipur News: প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল! প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাতেই ঢুকছে বড় বড় লরি, বিস্ফোরক দাবি পঞ্চায়েত সদস্যের

Last Updated:

West Medinipur News: জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে এই এলাকায় ভারী ভারী লরি ঢুকছে। আগেই বলা হয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা বা গ্রামীণ রাস্তায় ৬ চাকার বেশি বড় গাড়ি ঢুকবে না। প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ রাস্তাগুলিতে বড় বড় লরি ঢোকায় ক্ষুব্ধ এলাকাবাসী।

লরি
লরি
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ নিয়ম না মেনেই এলাকায় ঢুকছে বড় বড় লরি। বেজায় ক্ষুব্ধ এলাকাবাসী। গ্রাম পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি বলে দাবি পঞ্চায়েত সদস্যের। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের মাধপুর ও গুরুগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে এই এলাকায় ভারী ভারী লরি ঢুকছে। আগেই বলা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা বা গ্রামীণ রাস্তায় ৬ চাকার বেশি বড় গাড়ি ঢুকবে না। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বহু দিন আগে থেকেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ রাস্তাগুলিতে বড় বড় লরি ঢুকতেই বেজায় চটেছে এলাকাবাসী।
advertisement
আরও পড়ুনঃ নববর্ষের আগেই চরম সর্বনাশ! বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আলিপুরদুয়ারের একাধিক দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের
তাঁদের অভিযোগ, এমনিতেই রাস্তার অবস্থা খারাপ। তার উপর আবার বড় বড় লরি মাল নিয়ে রাস্তায় ঢুকছে। তাও আবার কোনও সরকারি কাজ নয়, বরং ব্যাক্তিগত কাজে। আমরা চাই প্রশাসন বিষয়টি দেখুক এবং রাস্তা সংস্কারের ব্যবস্থা করুক।
advertisement
advertisement
এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য জানান, আমি গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। কেন ব্যাক্তিগত বড় লরিকে এই রাস্তায় চলার অনুমতি দেওয়া হয়েছে আমরা জানি না। গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে। তারপরেও কোনও লাভ হয়নি। গ্রামবাসীরা আমায় ধরছে। আমিও চাই বড় বড় লরি যাতায়াত বন্ধ হোক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল! প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাতেই ঢুকছে বড় বড় লরি, বিস্ফোরক দাবি পঞ্চায়েত সদস্যের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement