advertisement

West Bengal Police: গভীর রাতে পরপর ঢুকল পুলিশের গাড়ি, নিউ ব্যারাকপুরে হলটা কী! যা মিলল এক বাড়ি থেকে, সর্বনাশ!

Last Updated:

West Bengal Police: অবৈধ গাঁজা মজুদকারী এক যুবককে গ্রেফতারও করে পুলিশ। উদ্ধারকৃত অবৈধ মজুদ গাঁজা সহ ধৃত যুবককে ব্যারাকপুর আদালতে তোলা হয়।

ফাইল ছবি
ফাইল ছবি
জিয়াউল আলম, নিউ ব্যারাকপুর: নিউ ব্যারাকপুরের লেনিনগড় থেকে ৫৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ১ যুবক। গোপন সূত্রে খবর পেয়ে, গভীর রাতে নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের চাদঁপুর লেনিনগড় এফ ব্লকের এক বাড়ি থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করে।
অবৈধ গাঁজা মজুদকারী এক যুবককে গ্রেফতারও করে পুলিশ। উদ্ধারকৃত অবৈধ মজুদ গাঁজা সহ ধৃত যুবককে ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, নিউ ব্যারাকপুর থানার পুলিশের কাছে খবর আসে লেনিনগড় এফ ব্লকে এক বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ করে রাখা হয়েছে বিক্রির জন্য।
advertisement
advertisement
গভীর রাতে থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তৎপরতার সঙ্গে বাড়ির চারিদিকে ঘিরে আইননানুগ ভাবে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। গাঁজা মজুদকারী এক যুবককে গ্রেফতারও করে পুলিশ। ধৃত যুবকের নাম শান্তিরাম রায় (২৮)। পেশায় রিক্সা চালক সে। মূলত বাড়িতে বিক্রির জন্য গাঁজা মজুদ করে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।
advertisement
পুলিশ তদন্তে নেমে এই চক্রের আসল পান্ডাদের খুঁজছে। কোথা থেকে কীভাবে এত পরিমাণ গাঁজা আসল, এই কারবারীর সঙ্গে অন্য কোনও মাদক ব্যবসায়ী জড়িত আছে কিনা, তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Police: গভীর রাতে পরপর ঢুকল পুলিশের গাড়ি, নিউ ব্যারাকপুরে হলটা কী! যা মিলল এক বাড়ি থেকে, সর্বনাশ!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement