advertisement

West Bengal News|| ঘুড়ি ওড়ানোয় 'ভিলেন' চাইনিজ সুতো! মেদিনীপুর পুরসভা যে পদক্ষেপ নিল...

Last Updated:

West Medinipur News: এ বার ঘুড়ি ওড়ানোর চাইনিজ সুতা বাজেয়াপ্ত অভিযানে নামল মেদিনীপুর পুরসভা। সামনেই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ।

ঘুড়ি ওড়ানোয় 'ভিলেন' চাইনিজ সুতো। সংগৃহীত ছবি।
ঘুড়ি ওড়ানোয় 'ভিলেন' চাইনিজ সুতো। সংগৃহীত ছবি।
#মেদিনীপুর: এ বার ঘুড়ি ওড়ানোর চাইনিজ সুতা বাজেয়াপ্ত অভিযানে নামল মেদিনীপুর পুরসভা। সামনেই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। আর এই পৌষপার্বণে পিঠেপুলি তৈরির পাশাপাশি জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে ঘুড়ি ওড়ানোর প্রচলন চলে আসছে যুগযুগ ধরে, যা 'বড়াম পুজো' নামে পরিচিত।
তবে বর্তমানে ঘুড়ি ওড়ানোর জন্য যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে চায়না সুতার। যা খুবই বিপদজ্জনক ও মারাত্মক। কারণ এই নাইলন সুতো হাতে ছেঁড়া যায় না। সুতোয় লেগে যেমন বহু পশুপাখি জখম হয়, তেমনি এই চায়না সুতায় মানুষের মৃত্যুরও ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। তাই এই সুতার ব্যবহার বন্ধ করতে তৎপর হয়েছে পুর প্রশাসন।
advertisement
আরও পড়ুন: ভালবাসার মানুষের থেকে আঘাত পেয়েছিল! মারাত্বক যে ঘটনা ঘটাল বসল তরুণী! শোরগোল...
বৃহস্পতিবার সকাল থেকেই মেদিনীপুর পুরসভার আধিকারিকদের একটি দল শহরের ঘুড়ি সুতার দোকানগুলিতে অভিযান চালিয়ে বিক্রেতাদের সতর্ক করে জানিয়েছেন, যাতে কোনওভাবেই চায়না সুতা কেনাবেচা না হয়। এক পৌর আধিকারিক জানান, এ দিন শুধুমাত্র সতর্ক করা হল, যদি কোনও দোকান থেকে চায়না সুতো পাওয়া যায়, তা বাজেয়াপ্ত করে ঐ বিক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News|| ঘুড়ি ওড়ানোয় 'ভিলেন' চাইনিজ সুতো! মেদিনীপুর পুরসভা যে পদক্ষেপ নিল...
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement