advertisement

West Bengal news: পুজোতে বাড়ি আসার কথা ছিল বিএসএফ জওয়ানের, এল কফিন বন্দী দেহ! ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

West Bengal news: গত বছর পুজোতে বাবা আসতে পারেনি এ বছর তারা সকলে মিলে একসঙ্গে পুজোর বাজার করবে বিভিন্ন জায়গায় ঠাকুর দেখবে। সব আশাই আজ নিরাশায় পরিণত হল, এল কফিনবন্দি দেহ।

কান্নায় ভেঙে পড়ে ওই জওয়ানের স্ত্রী
কান্নায় ভেঙে পড়ে ওই জওয়ানের স্ত্রী
কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: পুজোতে বাবার বাড়ি আসার কথা ছিল, বাবা এল কফিনবন্দি অবস্থায়। কথা ছিল মহালয়ার দিন বাবা আসছে বাড়িতে, সেই আনন্দে মাতোয়ারা হয়েছে ছেলেমেয়ে। অন্যদিকে এক বছর অপেক্ষার পর স্বামী আসছেন জেনে ভালো মন্দ রান্না করতে লেগে গেছেন স্ত্রী। পরিবারের সবাই আনন্দে আত্মহারা। গত বছর পুজোতে বাবা আসতে পারেনি, এ বছর তারা সকলে মিলে একসঙ্গে পুজোর বাজার করবে, বিভিন্ন জায়গায় ঠাকুর দেখবে। সব আশাই আজ নিরাশায় পরিণত হল। তাদের বাবা এল বাড়িতে ঠিকই, তবে কফিনবন্দি।
advertisement
advertisement
ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত লাগোয়া হুদো দিগম্বরপুর গ্রামে। এই গ্রামের তরতাজা যুবক সুব্রত বিশ্বাস, বয়স ৩৬ বছর, পেশায় বিএসএফের কর্মরত কর্মী। তিনি মেঘালয় ১৮৩ নম্বর ব্যাটেলিয়ামে ইকো কোম্পানিতে কর্মরত ছিলেন। বাড়ি আসবার জন্য গত ১৯ তারিখে ট্রেনে উঠেছিলেন, সঙ্গে ছিল আরও দুই বন্ধু। ২০ তারিখ সকালবেলায় মালদায় নামার কথা ছিল। ট্রেন ছাড়ে রাত্রি ন’টা নাগাদ। ট্রেনে ওঠার পর সুব্রত বাবু তার স্ত্রীকে জানান, “আমি কালকে সকালে মালদায় নামছি এবং সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছাব”। স্ত্রীর সঙ্গে এটাই ছিল তার শেষ কথা। গভীর রাত্রে তার বন্ধুরা বাড়িতে ফোন করে জানান, সুব্রত বাবুর সমস্ত কিছু রয়েছে, জুতো পর্যন্ত রয়েছে, অথচ তাকে পাওয়া যাচ্ছে না ট্রেনে। পরিবারের লোকজন সকালবেলায় ফোন করে সুব্রত বাবুর কোনও খবর না পেয়ে তারা চিন্তিত হয়ে পড়েন। দুই বন্ধু যথারীতি মালদা স্টেশনে নেমে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে শুরু করেন।
advertisement
কোনও খবর না পেয়ে সুব্রত বাবুর পরিবারের লোকজন মালদায় পৌঁছে যান। তারপর তারা জানতে পারেন, সুব্রত বাবু গাড়ি ছাড়ার এক ঘণ্টার মধ্যেই নিউ কোচবিহারের রেল লাইনের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। রেলের ক্রসিং লাইনের কর্তব্যরত কর্মীরা বুঝতে পারেন ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এরপর চারিদিকে খবর ছড়িয়ে পড়ে। বিএসএফের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে এদিন হুদো দিগম্বরপুরের বাড়িতে নিয়ে এসে পৌঁছায়। কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছাতেই পরিবার এবং প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ে। তার ছেলে এবং মেয়ে সুমিত বিশ্বাস বয়স ১৩ বছর ও নাহি বিশ্বাস বয়স মাত্র পাঁচ বছর। নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর মৃত্যুর পর বিএসএফের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর সেনাবাহিনীর গাড়িতে করে মৃত দেহটি নবদ্বীপ মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: পুজোতে বাড়ি আসার কথা ছিল বিএসএফ জওয়ানের, এল কফিন বন্দী দেহ! ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement