advertisement

ভোটারদের ভোট দিতে ‘বাধা’, ফের বহরমপুর বিটি কলেজে অধীর

Last Updated:
#বহরমপুর: ভোটারদের ভোট দিতে বাধার অভিযোগ ৷ তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ৷ জোর করে অন্যের ভোট দেওয়ার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ পেয়েই বুথে যান অধীর চৌধুরী ৷ কংগ্রেসের অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷ বুথ থেকে বহিরাগত যুবক আটক করা হয়েছে ৷
হুকুম বাগরেজা নামে এক বহিরাগতের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। আরও অভিযোগ, ওই ব্যক্তি জোর করে অন্যের ভোট দিচ্ছিলেন। তৃণমূলের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। খবর পেয়ে সেখানে যান অধীর চৌধুরী। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। পরে ওই বহিরাগতকে আটক করে পুলিশ।
এর আগে সকালে কংগ্রেসের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয় বুথে ৷ পরে অধীর চৌধুরীর হস্তক্ষেপে বুথে ঢোকেন কংগ্রেস এজেন্ট। এর জেরে বহরমপুরের বেশ কিছু এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ৷ ভরতপুর,সালার-সহ একাধিক এলাকায় এক ছবি ৷ বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ তবে সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷বহরমপুরের বিটি কলেজ ও কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার খবর পেয়ে দু’টি বুথেই যান অধীর চৌধুরী ৷ অধীরের উপস্থিতিতে বুথে কংগ্রেস এজেন্টরা ঢোকেন ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোটারদের ভোট দিতে ‘বাধা’, ফের বহরমপুর বিটি কলেজে অধীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement