advertisement

Viral News|| নাক ও মুখ দিয়ে সমানতালে বাঁশি বাজান! অনন্য প্রতিভার অধিকারী 'এই' শিল্পীকে চিনে নিন...

Last Updated:

The man who can play flute with mouth and nose: অনন্য প্রতিভাবান ওই ব্যক্তি হলেন শান্তিরাম বাগদি। তিনি বীরভূমের রাওতারার বাসিন্দা। শান্তিরাম বাবু পেশায় একসময় চাষি এবং বাউল শিল্পী ছিলেন।

শিল্পী শান্তিরাম বাগদি।
শিল্পী শান্তিরাম বাগদি।
#বীরভূম: ভারতের মতো দেশে প্রতিভার ছড়াছড়ি। প্রতিনিয়ত অলিতে-গলিতে নানান প্রতিভাবান ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া হোক অথবা অন্য কোন রিয়েলিটি শোয়ের মধ্য দিয়ে সামনে আসতে দেখা যায়। ঠিক তেমনই এক প্রতিভাবান ব্যক্তির খোঁজ মিলেছে বীরভূমে, যিনি নাক এবং মুখ দিয়ে সমানতালে বাঁশি বাজাতে সক্ষম। নাক এবং মুখ দিয়ে সমানে বাঁশি বাজাতে সক্ষম এই ব্যক্তির খোঁজ মিলবে বীরভূমের বোলপুরের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়। যেখানে এই ব্যক্তি বসে থাকেন কঙ্কালীতলা মন্দিরের সামনে থাকা বটবৃক্ষের নিচে।
দীর্ঘ ১৭-১৮ বছর ধরে তিনি এই ভাবেই বাঁশি বাজান। এই কঙ্কালীতলায় আগত পর্যটকরা তার কাছে বাঁশির সুর শুনে যেটুকু দেন তাতেই তার চলে যায়। অনন্য প্রতিভাবান ওই ব্যক্তি হলেন শান্তিরাম বাগদি। তিনি বীরভূমের রাওতারার বাসিন্দা। শান্তিরাম বাবু পেশায় একসময় চাষি এবং বাউল শিল্পী ছিলেন। বিভিন্ন জায়গায় তিনি বাউল গান করতে যেতেন এমনকি যাত্রাতে বাঁশি বাজাতেন। এরপর তিনি এ সব ছেড়ে কঙ্কালীতলায় সতী মায়ের শরণাপন্ন হন। তারপর থেকে সেখানেই তিনি বাঁশি বাজানোর এবং তা থেকে রোজগারের পথ দেখেন।
advertisement
আরও পড়ুন: মাত্র ১ টাকায় পেটপুরে মাছ-ভাত! কোথায় এমন উদ্যোগ? জানুন...
নাকে বাঁশি বাজানোর দক্ষতা অর্জন করা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, প্রথম তিনি বাঁশি বাজাতেন মুখ দিয়েই। কিন্তু একদিন তিনি নাকে বাঁশি গুঁজে ফুঁ দেন। তারপর দেখেন দিব্যি বাঁশি বাজছে। এর পরেই তিনি নাকে বাঁশি বাজাতে পারবেন এমনটা স্থির করে শুরু করেন অধ্যাবসায়। দেখতে দেখতে আজ তিনি মুখ এবং নাক দিয়ে সমানতালে বাঁশি বাজার ক্ষমতা অর্জন করেছেন।
advertisement
advertisement
মাধব দাস
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News|| নাক ও মুখ দিয়ে সমানতালে বাঁশি বাজান! অনন্য প্রতিভার অধিকারী 'এই' শিল্পীকে চিনে নিন...
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement