advertisement

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আক্রমণের নিশানায় সাংবাদিকরাও

Last Updated:

ঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে ৷ দিনের আলোয় কোথাও তরোয়াল আবার কোথাও ছুড়ি দিয়ে আক্রমণ করা হচ্ছে ৷

#হুগলি: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে ৷ দিনের আলোয় কোথাও তরোয়াল আবার কোথাও ছুড়ি দিয়ে আক্রমণ করা হচ্ছে ৷ সেই আক্রমণের নিশানায় এবার সাংবাদিকরাও ৷ খবর সংগ্রহ করতে গিয়ে পোলবা বিডিও অফিসে আক্রান্ত হলেন দুই সাংবাদিক ৷ গুরুতর আহত অবস্থায় ওই দুই সাংবাদিককে চুঁচুড়া হাসপাতলে ভর্তি করা হয়েছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক ৷
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে ৷ পোলবা বিডিও অফিসে মননোয়ন জমা করতে হাজির হয়েছিলেন বিরোধী দলের প্রার্থীরা ৷ তৃণমূল কংগ্রেসের দলীয় সমর্থক ছাড়া অন্য দলের সমর্থকদের অফিসে ঢোকার অনুমতি ছিল না। এই নিয়েই শুরু হয় বিতর্ক ৷ সেখানেই তাদের উপর চড়াও হন তৃণমূল কংগ্রেস সমর্থকরাও ৷ সেই খবর সংগ্রহ করতে গিয়েই গুরুতর আহত হন নিউজ 18 বাংলার সাংবাদিক সৈকত বিশ্বাস ৷ তিনি ছাড়াও ছিলেন সাংবাদিক পলাশ মুখোপাধ্যায়ও ৷ সেখানেই দলীয় নেতৃত্বের সামনেই তাদের রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ ৷ অভিযোগ, সাটিথান গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্তেশ্বর সামন্তের নেতৃত্বে হামলা হয় সাংবাদিকদের ওপরে ৷
advertisement
বিরোধী দলের অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন থানার ওসি সমীর সরকার ৷ তবে, এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা গ্রামীন পুলিশ সুপার সুকেশ জৈন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আক্রমণের নিশানায় সাংবাদিকরাও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement