advertisement

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত খানাকুল, পরিস্থিতি নিয়ন্ত্রনে লাঠিচার্জ পুলিশের

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে সংঘর্ষ অব্যহত ৷ কোথাও বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার কিংবা কোথাও ছুড়ির আঘাত ৷ এই সমস্ত বিষয় নিয়েই পঞ্চায়েত নির্বাচনের আগেই সরগরম রাজ্য রাজনীতি ৷

#কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে সংঘর্ষ অব্যহত ৷ কোথাও বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার কিংবা কোথাও ছুড়ির আঘাত ৷ এই সমস্ত বিষয় নিয়েই পঞ্চায়েত নির্বাচনের আগেই সরগরম রাজ্য রাজনীতি ৷ বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্তরা হলেন বিরোধী দলের নেতা কর্মীরা ৷ অপরদিকে, বারবার অভিযোগের আঙুল উঠছে শাসকদলের বিরুদ্ধে ৷ দুষ্কৃতিদের রুখতে কোথাও কোথাও লাঠিচার্জের খবর এসেছে ৷ বুধবার রায়গঞ্জেও মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে বিবাদ চরমে পৌঁছয় ৷ এই প্রসঙ্গে এডিজি আইন-শৃঙ্খলা অনুজ শর্মা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ৷
তিনি বলেন, ‘রায়গঞ্জে বহিরাগতরা গন্ডগোল করেছে ৷ বিহার,ঝাড়খণ্ড থেকে ঢুকেছে বহিরাগতরা ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেবে প্রশাসন ৷’
এদিনও রাজ্যের বিভিন্ন জেলায় মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি প্রার্থীরা ৷ বাঁকুড়ায় বিজেপি প্রার্থীকে মারধর করার অভিযোগ ওঠে ৷ অভিযোগের তির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই ৷ এসডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি কর্মীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ ৷ পাশাপাশি, বহরমপুর ব্লক অফিসে কংগ্রেস কর্মীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ বহরমপুর ব্লক অফিসে ঘটনাটি ঘটে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ একই অভিযোগ এসেছে রানিগঞ্জ থেকেও ৷ রানিগঞ্জ বিডিও অফিসে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় ৷
advertisement
advertisement
অন্যদিকে, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে খানাকুলেও ৷ মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয় ৷ দু’টি গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ বিধায়ক ও যুব নেতার গোষ্ঠীর দ্বন্দ্ব চরমে ওঠে ৷ লাঠিচার্জ করে পরিস্থিতি সামলায় পুলিশ ৷ লাঠিচার্জ করে পরিস্থিতি সামলায় পুলিশ ৷ নামানো হয় ব়্যাফও ৷
advertisement
হাওড়ায় বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ প্রতিবাদে সিপিএম ও বিজেপির থানা ঘেরাও করা হয় ৷ হাওড়া-আমতা রোড অবরোধ করে বিরোধীরা ৷ অবরোধ ওঠাতে পুলিশের মৃদু লাঠিচার্জ করা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত খানাকুল, পরিস্থিতি নিয়ন্ত্রনে লাঠিচার্জ পুলিশের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement