advertisement

Hooghly News: চরম দুর্দশা! গরমেও নোংরা জল টপকে বাড়ি ঢুকতে হচ্ছে বাসিন্দাদের

Last Updated:

নিকাশির সমস্যায় জেরবার এলাকার বাসিন্দারা

+
নোংরা

নোংরা জল পেরিয়ে যাতায়াত করে গ্রামের মানুষ

হুগলি: নিকাশির সমস্যায় জেরবার এলাকার বাসিন্দারা। দীর্ঘকাল ধরে নিকাশি নালা বন্ধ থাকার দরুণ এলাকায় জমে রয়েছে নোংরা জল। নোংরা জল পারাপার করেই যাতায়াত করতে হয় গ্রামের মানুষদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। বরং প্রশাসন জানাচ্ছে, তারাও চেষ্টা করছেন দ্রুত সমাধানের কিন্তু সবকিছু আটকে রয়েছে নির্মাণ কাজের জন্য।
সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ঘুমটি চক বাঁশবেড়িয়া এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ার কারণে তিন দিন আগে হওয়া বৃষ্টিতে জল জমে রয়েছে। তা থেকে দুর্গন্ধ মশা মাছির উৎপাত হচ্ছে। এলাকার বাসিন্দারা জানান, চার পাঁচ বছর ধরে খুব দুরবস্থার মধ্যে আছেন তারা। সমস্ত জায়গায় জানানো হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। বারবার আশ্বস্ত করা হয়, কাজ হবে কাজ হবে কিন্তু কিছুই হয় না। ওই এলাকার সমস্ত বাড়িতে জল ঢুকে যায়। জল টপকে বাড়িতে ঢুকতে হয়, চর্ম রোগ হচ্ছে।
advertisement
advertisement
ওই এলাকায় প্রায় দুই হাজার ভোটার রয়েছে। খুব জল জমে গেলে পাম্প বসিয়ে সেই জল বের করার ব্যবস্থা করতে হয়। নিকাশি ঠিক না হওয়া পর্যন্ত মানুষের যাতে সমস্যা না হয় সেটা দেখা হবে বলে আশ্বাস দেন প্রধান। সপ্তগ্রাম পঞ্চায়েতের নিকাশি ব্যবস্থার হাল খুবই খারাপ। তাই সমস্ত দফতরে পাঁচটা প্রপোজাল দেওয়া হয়েছে বলে জানান প্রধান শাবানা পারভীন। টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডার হয়ে গেলেই কাজ শুরু হবে নিকাশি ব্যবস্থা।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: চরম দুর্দশা! গরমেও নোংরা জল টপকে বাড়ি ঢুকতে হচ্ছে বাসিন্দাদের
Next Article
advertisement
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
  • সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

  • তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

  • লোকভবনে অনুষ্ঠিত হল রাজ্যপালের শপথগ্রহণ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement