advertisement

Purulia News : প্রশাসনকে জানানোর দিন শেষ! কোদাল-বেলচা হাতে নিয়ে রাস্তায় গ্রামবাসীরা!

Last Updated:

বহুবার জানিয়েছেন প্রশাসনকে কিন্তু হয়নি সমস্যার সমাধান , অবশেষে গ্রামবাসীরা যা করল শুনলে অবাক হবেন!

+
রাস্তা

রাস্তা সংস্কার গ্রামবাসীদের

শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া : প্রবল বর্ষণের কারণে জলমগ্ন জেলার বিভিন্ন প্রান্ত। জল বেড়ে হাঁটু পর্যন্ত দাঁড়িয়েছে পুরুলিয়ার পাটঝালদায়। দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা। ঝালদা এক নম্বর ব্লকের দঁড়দা গ্রাম পঞ্চায়েতের পাটঝালদা গ্রামের বাসিন্দারা জলের সমস্যায় ভুগছেন। অতিবৃষ্টির ফলে গ্রামে ঢোকার মুখে রাস্তায় হাঁটু সমান জল। একইসঙ্গে ছড়াচ্ছে দুর্গন্ধ। দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছেন তারা। প্রতিবছর বর্ষাকালে জল জমে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। নিকাশি ব্যবস্থা সচল না থাকায় এই সমস্যা কোনওভাবেই সমাধান হচ্ছে না। এই রাস্তাই ঝালদার সঙ্গে পাটঝালদার যোগাযোগের একমাত্র মাধ্যম।
আশেপাশের বেশ কিছু গ্রামের সঙ্গে ঝালদার সংযোগ হয় এই রাস্তার মধ্য দিয়ে। ‌ তাই সমস্যা আরও বেড়ে চলেছে। ‌বহুবার প্রশাসনের বিভিন্ন দফতরে জানান হলেও সমস্যা সমাধান হয়নি। তাই কোনও উপায় না পেয়ে গ্রামবাসীরা নিজেরাই রাস্তা সংস্কারের কাজে হাত লাগান।
advertisement
advertisement
এ বিষয়ে গ্রামের বাসিন্দারা বলেন , বহুবার বিডিও ও পঞ্চায়েত অফিসে তাদের সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু কোনও রকম সমাধান মেলেনি। প্রতিনিয়ত তাদের নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এর ফলে। ‌
তাই কোনও কিছু উপায় না পেয়ে তারা নিজেরাই সংস্কারের কাজে হাত লাগিয়েছেন। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য আপোষ রজক বলেন , রাস্তা বেহাল থাকার কারণে গ্রামবাসীরা খুবই সমস্যার মধ্যে পড়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। ‌ আগামী দিনে এই সমস্যা যাতে পুনরায় না হয় তার চেষ্টা করা হবে। ‌
advertisement
বর্ষায় জলমগ্ন হয়ে রয়েছে শহর থেকে গ্রামের বেশিরভাগ এলাকা। অতিবৃষ্টিতে জীবন যেন দুর্বিষহ হয়ে উঠছে সকলের। প্রশাসনের পরোয়া না করে নিজেরাই সমস্যার সমাধানের কাজে হাত লাগায় দঁড়দা গ্রামের বাসিন্দারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : প্রশাসনকে জানানোর দিন শেষ! কোদাল-বেলচা হাতে নিয়ে রাস্তায় গ্রামবাসীরা!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement