advertisement

Jhargram News: জঙ্গলের গাছ কেটে ট্রাক্টরে করে পাচার, রুখে দিলেন গ্রামবাসীরা

Last Updated:

বুধবার রাতে ট্রাক্টর বোঝাই কাটা গাছ নিয়ে নয়াগ্রাম থেকে পাশের ব্লক সাঁকরাইলে পাচার করা হচ্ছিল। ঠিক সেই সময়ই গ্রামবাসীরা ট্রাক্টরটি আটক করেন।

+
title=

ঝাড়গ্রাম: জঙ্গলের গাছ বেআইনিভাবে কেটে ট্রাক্টরে করে পাচার হচ্ছিল। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ উঠছিল নয়াগ্রামের সুবর্ণরেখা নদীর পাড়ের তপোবনের জঙ্গল নিয়ে। বুধবার রাতে এভাবেই জঙ্গলের গাছ কেটে ট্রাক্টরে বোঝাই করে পালানোর সময় হাতেনাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। এরপর তাঁরা ট্রাক্টর চালক এবং উদ্ধার হাওয়া কাঠ বন দফতরের হাতে তুলে দেন।
সূত্রের খবর, বুধবার রাতে ট্রাক্টর বোঝাই কাটা গাছ নিয়ে নয়াগ্রাম থেকে পাশের ব্লক সাঁকরাইলে পাচার করা হচ্ছিল। ঠিক সেই সময়ই গ্রামবাসীরা ট্রাক্টরটি আটক করেন। অভিযোগ, প্রতিদিন‌ই নয়াগ্ৰামের চাঁদাবিলা রেঞ্জের তপোবনের জঙ্গল থেকে এক চোরাকারবারি কাঠ পাচার করত সাঁকরাইলের বিভিন্ন জায়গায়। ঘটনার কথা জানতে পেরে ক্ষুব্ধ হন গ্রামবাসীরা। তাঁরা বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলেন হাতেনাতে কাঠ পাচারকারীকে ধরার। অবশেষে তাঁদের সেই প্রচেষ্টা সফল হল। তবে গোটা ঘটনায় তাঁরা বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন।
advertisement
advertisement
গ্রামবাসীদের দাবি, দিনের পর দিন অবৈধ উপায়ে জঙ্গলের কাঠ কেটে পাচার হলেও বন দফতর কিছুই করছে না। এতে জঙ্গল ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। আর সেই কারণেই বন্যপ্রাণীরা ক্রমশ লোকালয়ে চলে আসছে।
রাজু সিং
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: জঙ্গলের গাছ কেটে ট্রাক্টরে করে পাচার, রুখে দিলেন গ্রামবাসীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement