advertisement

জমজমাট ৩ দিন, লক্ষ লক্ষ দর্শনার্থীদের ঢল...! মানুষই এখানে আসল রোল, জানেন কী হয় বর্ধমানের 'এই' এলাকায়

Last Updated:

যেখানে তিন দিন প্রায় লক্ষাধিক মানুষ ভিড় জমান। তিন দিনই থাকে আলাদা আলাদা থিমে ঝুলনযাত্রা। পুরাণের নানান গল্পের সঙ্গে মিশে যায় সম্প্রীতি। সর্বধর্ম সমন্বয়ে ঝুলনের আনন্দে মেতে ওঠেন সকলে।

+
ঝুলন

ঝুলন

বর্ধমান, সায়নী সরকার: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই পার্বণের মধ্যে অন্যতম ঝুলন। কিন্তু বর্তমানে স্মার্টফোনের যুগে অনেক জায়গাতেই চল কমেছে মানুষ ঝুলন যাত্রার। তবে সেই পুরনো ঐতিহ্য মেনে এখনও ঝুলন যাত্রা পালন করা হয় পূর্ব বর্ধমানের বিজয়রাম এলাকায়। যেখানে মানুষ ঝুলন যাত্রা দেখতে তিন দিন প্রায় লক্ষাধিক মানুষ ভিড় জমান। তিন দিনই থাকে আলাদা আলাদা থিমে ঝুলনযাত্রা। পুরাণের নানা গল্পের সঙ্গে মিশে যায় সম্প্রীতি। সর্বধর্ম সমন্বয়ে ঝুলনের আনন্দে মেতে ওঠেন সকলে।
পূর্ব বর্ধমান জেলার বিজয়রামে সর্ব ধর্ম সমন্বয় এলাকার সকলে মেতে ওঠেন মানুষ ঝুলন যাত্রা উপলক্ষে। ঝুলন উপলক্ষে বসে মেলাও। দীর্ঘ ৪০ বছর ধরে এই মানুষ ঝুলন করে আসছে বিজয়ারাম বারোয়ারি ঝুলন কমিটি। যা জেলার মানুষের কাছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। কারণ তিন দিনে থাকে আলাদা আলাদা ধরনের থিমে মানব ঝুলন যাত্রা।
advertisement
advertisement
পুরাণের নানা ঘটনা, এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতিও ফুটে ওঠে এখানে থিমে মাধ্যমে। শুধু পূর্ব বর্ধমান শহরই নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ আসেন এখানে ঝুলন দেখতে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা জেলার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন করা হলেও বিজয়রাম এলাকার এই মানব ঝুলন যাত্রা বোধ হয় একটু ভিন্ন কারণ এখানে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শুধু মেতে উঠেন আনন্দ উৎসবে। তাই সকলেই অপেক্ষা করেন বছরের এই দিনটির জন্য। এই ঝুলন উৎসবে মিলেমিশে এক হয়ে যায় বিভিন্ন ধর্ম, জাতি ও বর্ণের মানুষ। যেন এক সুতোয় গাঁথা হয় সম্প্রীতি। উৎসবমুখর হয়ে ওঠে বিজয়রাম এলাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জমজমাট ৩ দিন, লক্ষ লক্ষ দর্শনার্থীদের ঢল...! মানুষই এখানে আসল রোল, জানেন কী হয় বর্ধমানের 'এই' এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement