advertisement

Purba Medinipur News: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড, নন্দকুমারে মৃত ২! কাকা শ্বশুরের হাতে খুন বৌমা

Last Updated:

সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নন্দকুমারের বরগোদা এলাকায়৷ বরগোদা এলাকার বাসিন্দা সম্পর্কে দুই ভাই পূর্ণেন্দু দাস এবং সুভাষ দাসের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল৷

এই ঘটনায় দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
এই ঘটনায় দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
কলকাতা: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে৷ পারিবারিক অশান্তির জেরে মৃত্যু হল দুই মহিলার৷ মৃত দু জন সম্পর্কে শাশুড়ি এবং বৌমা৷ এই ঘটনায় দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নন্দকুমারের বরগোদা এলাকায়৷ বরগোদা এলাকার বাসিন্দা সম্পর্কে দুই ভাই পূর্ণেন্দু দাস এবং সুভাষ দাসের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল৷ এ দিন সকাল থেকে দুই পরিবারের মধ্যে ফের বচসা শুরু হয়৷ বচসা চরম পর্যায়ের পৌঁছলে তা হাতাহাতিতে গড়ায়৷
advertisement
advertisement
পূ্র্ণেন্দু বাবুর অভিযোগ, গন্ডগোলের মধ্যেই তাঁর ভাই সুভাষ দাস রড দিয়ে তাঁর স্ত্রী এবং বৌমাকে মাথায় আঘাত করে৷ প্রথমে পূর্ণেন্দুবাবুর বৌমা সুপ্রিয়া দাসকে আঘাত করা হয়৷ তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন সুপ্রিয়াদেবীর স্বামী এবং শাশুড়ি মিনু দাস৷
গুরুতর আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে সুপ্রিয়াদেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পরে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই মৃত্যু হয় সুপ্রিয়াদেবীর শাশুড়ি মিনু দাসের৷ এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিয়াদেবীর স্বামী৷ ঘটনায় অভিযুক্ত সুভাষ দাস সহ দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur News: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড, নন্দকুমারে মৃত ২! কাকা শ্বশুরের হাতে খুন বৌমা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement