advertisement

হলদিয়ার হলদি নদীর তীরে জ্বলছে জোড়া দেহ!

Last Updated:

হলদি নদীর ধারে একটি নির্জন জায়গায় দেহ দুটিকে মঙ্গলবার ভোরে জ্বলতে দেখেন স্থানীয় মানুষজন।

#হলদিয়া: হলদিয়ার হলদি নদীর তীর থেকে উদ্ধার দুজনের জ্বলন্ত দেহ ৷ স্থানীয়দের থেকে খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছে হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ঝিকুরখালি এলাকায়।
হলদি নদীর ধারে একটি নির্জন জায়গায় দেহ দুটিকে মঙ্গলবার ভোরে জ্বলতে দেখেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন দুটি দেহ জ্বলছে। জল দিয়ে আগুন নেভানো হয়। দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
অনেকটাই পুড়ে যাওয়ার কারণে মৃত দুজনের পরিচয় জানা যাচ্ছেনা। দুটি মৃতদেহের একজন মহিলা বলেই মনে করা হচ্ছে। অন্য দেহটি মহিলা না পুরুষ সেটা বোঝা যাচ্ছেনা। পুলিশের প্রাথমিক ধারনা, অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে নদীর ধারে নির্জন স্থানে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশেই মাটি খুলে গর্ত করা হয়েছে। পোড়ানোর পর দেহ দুটিকে ওই গর্তে পুঁতে দেওয়ার উদ্দ্যেশ্য ছিলো বলেই মনে করছে পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হলদিয়ার হলদি নদীর তীরে জ্বলছে জোড়া দেহ!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement