advertisement

Tribal Festival: পাতার ঝরার মরশুম শেষে বসন্তের আগমন, মাঘ অবসানে পার্বণ আদিবাসী সমাজের

Last Updated:

Tribal Festival:প্রবল উৎসাহ উদ্দীপনায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন পালন করল 'মাঘ সিম বঙ্গা' উৎসব। অরণ্যের সব পাতা ঝড়ে যখন বসন্তকালের আগমন হয় তখন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের নতুন বছরের বন্দনায় এই উৎসব পালন করেন।

+
মাঘ

মাঘ সিম বঙ্গা উৎসব

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: প্রবল উৎসাহ উদ্দীপনায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন পালন করলেন ‘মাঘ সিম বঙ্গা’ উৎসব। অরণ্যের সব পাতা ঝরে যখন বসন্তকালের আগমন হয় তখন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের নতুন বছরের বন্দনায় এই উৎসব পালন করেন।
প্রতি বছর বছরের মাঘের শেষের দিকে বাবুই জাতীয় ঘাস কাটার জন্য এই উৎসব হয়ে থাকে। এই সময় ‘গোড়েৎ মাঝি’ হাড়িয়া তৈরির উদ্দেশে প্রতি গৃহস্থের নিকট হতে একটু করে চাল বা বাজরা সংগ্রহ করেন। ‘নায়কে’ স্নান করে মুরগি পুজো করেন।
এছাড়াও আদিবাসীরা তাঁদের উপাস্য দেবতাদের পুজো দিয়ে গত বছরের অতীতে পারমানিক, জগমাঝি, জগপারমানিক, গোড়েৎ মাঝি, নায়কে, কুড়ান নায়কে প্রভৃতি সাঁওতাল সমাজের প্রধান পদাধিকারীরা পদত্যাগ করেন এবং নতুন কমিটি নির্ধারণ করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : স্টেশনের কাছে গ্যারেজে পড়ে সাইকেল…এখনও সন্ধান মিলল না হালিশহর থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর
বাংলায় পহেলা বৈশাখ দিনটিকে বছরের প্রথম দিন হিসেবে যেভাবে পালন করা হয়। ঠিক তেমনভাবেই আদিবাসী সম্প্রদায় এই উৎসব পালন করেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের খাস রামকর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
advertisement
এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে সুনীল সোরেন জানান, পূর্বপুরুষের এই পুজো তাঁরা এখনও পালন করেন। আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন জঙ্গলে বাস করতেন, তখন থেকেই এই পুজো হয়ে আসছে। ফলে এটি একটি ঐতিহ্য তাঁদের কাছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tribal Festival: পাতার ঝরার মরশুম শেষে বসন্তের আগমন, মাঘ অবসানে পার্বণ আদিবাসী সমাজের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement