advertisement

Noth 24 Pargana: বাসের নম্বর প্লেট লাগানো অটোতে! বিরাট বেআইনি কারবার, ব্যবস্থার আশ্বাস পরিবহন মন্ত্রীর

Last Updated:

North 24 Pargana- জেলায় চলছে ভুয়ো নম্বর প্লেট লাগানো বেআইনি অটো। আর তাতেই ভরসা করে রোজ চলছে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত।

+
পরিবহন

পরিবহন মন্ত্রী

উত্তর ২৪ পরগনা: জেলায় চলছে ভুয়ো নম্বর প্লেট লাগানো বেআইনি অটো। আর তাতেই ভরসা করে রোজ চলছে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত। ইতিমধ্যেই জেলার বরানগর সিথি মোড় থেকে কামারহাটি, ব্যারাকপুর সহ বিভিন্ন রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন অটোতে চেপে। কিন্তু অনেকেই জানেন না, এই অটোগুলির মধ্যে বহু গাড়ির নম্বর প্লেটই আসল নয়।
নামে অটো হলেও আসলে সেগুলি হয়তো সরকারি খাতায় বাস, পিক-আপ ভ্যান কিংবা গুডস ভেহিকেল হিসেবে নথিভুক্ত। স্থানীয় বাসিন্দারা থেকে যাত্রীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এমনই বহু অটো চলাচল করছে যেগুলির বৈধ কোনও নথিপত্র নেই। এমনকী, নম্বর প্লেট যাচাই করলে দেখা যাচ্ছে অন্য ধরনের গাড়ির নামে রেজিস্ট্রেশন করা।
আরও পড়ুন- ভারতীয় পোস্টের অভিনব উদ্যোগ! এবার সুন্দরবনের ৮ কিংফিশারকে দেখা যাবে পোস্ট কার্ডে
এতে যাত্রীদের বিপদের আশঙ্কা বহু গুণ বেড়ে যাচ্ছে বলেও মনে করেন তাঁরা। রাস্তায় দুর্ঘটনার ক্ষেত্রে ইন্সুরেন্সের কোনও সুযোগও থাকে না, কারণ নথিপত্রেই গড়বড়। যাত্রীদের অনেকেই বলছেন, এই বেআইনি অটোগুলির পেছনে রয়েছে এলাকার কিছু প্রভাবশালী রাজনৈতিক মহলের হাত। সেখান থেকেই বিভিন্ন রুটের অটোচালকদের থেকে তোলা হয় টাকাও।  তার ফলেই বৈধ কাগজপত্র না থাকলেও, প্রশাসনের নাকের ডগায় নির্ভয়ে চলছে যাত্রী পরিষেবার এই ব্যবসা।
advertisement
advertisement
এ বিষয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী আগেই স্বীকার করেছেন যে রাজ্যের অনেক জেলাতেই বেআইনি অটো চলছে। তবে তিনি এও জানান, এই পেশার সঙ্গে বহু গরিব মানুষ যুক্ত। তাই আইন মেনে কীভাবে এদের বৈধতা দেওয়া যায় তা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। আরটিওর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে। তবে প্রশাসনিক তরফে যতই আশ্বাস দেওয়া হোক না কেন, যতদিন না ভুয়ো নম্বর প্লেট লাগানো বেআইনি যান চলাচলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, ততদিন সাধারণ যাত্রীদের সুরক্ষা থাকছে প্রশ্নচিহ্নের মুখেই।
advertisement
Rudra Narayan Roy 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Noth 24 Pargana: বাসের নম্বর প্লেট লাগানো অটোতে! বিরাট বেআইনি কারবার, ব্যবস্থার আশ্বাস পরিবহন মন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement