advertisement

বেলাইন মালগাড়ি, বদলাল একাধিক ট্রেনের সময়সূচি

Last Updated:

এই দুর্ঘটনার জেরে ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন ঘটানো হয়েছে ৷ হাওড়া থেকে প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা দেরিতে ছাড়বে কয়েকটি দুরপাল্লার ট্রেন ৷

#খড়গপুর: পশ্চিম মেদিনীপুরের জকপুরের কাছে লাইনচ্যুত মালগাড়ি ৷ এর ফলে হাওড়া দক্ষিণ পূর্ব শাখার রেল চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত ৷ রবিবার সকালে আপ লাইন খুললেও ডাউন লাইনে এখন কাজ চলছে ৷
এই দুর্ঘটনার জেরে ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন ঘটানো হয়েছে ৷ হাওড়া থেকে প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা দেরিতে ছাড়বে কয়েকটি দুরপাল্লার ট্রেন ৷
হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেসের সময় বদল
advertisement
১১.৪৫-এর বদলে ৫.৪৫-এ ছাড়বে
হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেসের সময় বদল
১.৫০-এর বদলে ৭.৫০-এ ছাড়বে
হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের সময় বদল
২.৫০-এর বদলে ১০.৫০-এ ছাড়বে
advertisement
হাওড়া-তিরুচি এক্সপ্রেসের সময় বদল
৪.১০-এর বদলে ৯.১০-এ ছাড়বে
এছাড়াও বাতিল হয়েছে ১১টি লোকাল ট্রেন ৷ বাতিল হাওড়া-পুরী প্যাসেঞ্জার ট্রেন, হাওড়া-চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেন এবং আজকের মতো বাতিল করা হয়েছে বাতিল হাওড়া-আদ্রা এক্সপ্রেস ৷
দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে দূরপাল্লার ট্রেন ৷
জকপুরে দাঁড়িয়ে হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস ৷ মেচেদায় দাঁড়িয়ে হাওড়া-মেদিনীপুর লোকাল, সম্বলপুর এক্সপ্রেস, সমরসত্তা এক্সপ্রেস ও আজাদহিন্দ এক্সপ্রেস ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেলাইন মালগাড়ি, বদলাল একাধিক ট্রেনের সময়সূচি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement