advertisement

রণক্ষেত্র সোদপুর, কেবিনে ভাঙচুর, আগুন লাগানোর চেষ্টা লাইনে

Last Updated:
#সোদপুর: এ যেন গোদের উপর বিষ ফোঁড়া! একদিকে সিগন্যালিংয়ের কাজের জেরে শিয়ালদহ মেন শাখায় অনিয়মিত ট্রেন চলাচল ৷ ব্যাপক দুর্ভোগ আর হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা ৷ তার উপর ভুল ঘোষণার জেরে রণক্ষেত্রের চেহারা নিল সোদপুর স্টেশন ৷
গতকাল থেকেই ট্রেনের সমস্যায় নাকাল নিত্যযাত্রীরা ৷ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছিল, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অটো-সিগন্যালিংয়ের কাজ চলার কারণে বাতিল থাকবে মোট ১৫৮টি ট্রেন ৷ তার মধ্যে শনিবার বাতিল হয়েছে মোট ৬৬টি ট্রেন ৷ খুব স্বাভাবিকভাবেই তাই সকাল থেকেই নাস্তানাবুদ হচ্ছেন যাত্রীরা ৷ তার মধ্যেই প্ল্যাটফর্মে ভুল ঘোষণার অভিযোগ ওঠে ৷
advertisement
advertisement
এদিন সকালে যাত্রী ভার সামলাতে সোদপুরে রানাঘাট লোকাল থামানোর ঘোষণা করা হয় ৷ কিন্তু ট্রেনটি গ্যালপ হওয়ায় না থেমে তা বেরিয়ে যায় ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ ৷ ক্ষুব্ধ জনতার তাণ্ডব শুরু হয় সোদপুর স্টেশনে ৷ অবরোধে বসেন বিক্ষুব্ধ যাত্রীরা ৷ ভাঙচুর চলে কেবিনে, আগুন লাগানোর চেষ্টাও করা হয় রেল লাইনে ৷ স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা ৷ রেলের বুকিং অফিস, রিজার্ভেশন কাউন্টার বন্ধ করে দেন যাত্রীরা ৷
advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ৷ এখনও নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে ৷ কিছুক্ষণের মধ্যেই রেলের তরফে ভুল স্বীকার করে নেওয়া হয় ৷ তবে এখনও অগ্নিগর্ভ সোদপুর স্টেশনের পরিস্থিতি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রণক্ষেত্র সোদপুর, কেবিনে ভাঙচুর, আগুন লাগানোর চেষ্টা লাইনে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement