advertisement

Tragic Incident: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! দাঁড়িয়েছিল নাবালিকা, হঠাৎ সব শেষ

Last Updated:

Tragic Incident: মুর্শিদাবাদের হরিহরপাড়ার ডল্টনপুর এলাকায় নির্মাণ শ্রমিকরা বাড়ি ভাঙার কাজ করছিলেন। সেই সময় নিচে দাঁড়িয়ে ছিল তসলিম। কাজ চলতে চলতে হঠাৎই অনিয়ন্ত্রিতভাবে দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে

মুর্শিদাবাদ: সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক নাবালিকার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ায়। কান্নার রোল গোটা পরিবারে, শোকাচ্ছন্ন এলাকার মানুষজন। মৃতের নাম তাসলিম জেবা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়ার ডল্টনপুর এলাকায় নির্মাণ শ্রমিকরা বাড়ি ভাঙার কাজ করছিলেন। সেই সময় নিচে দাঁড়িয়ে ছিল তসলিম। কাজ চলতে চলতে হঠাৎই অনিয়ন্ত্রিতভাবে দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে যায় ওই নাবালিকা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসকরা।
advertisement
advertisement
কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর পেয়ে পুলিশ এসে নিয়মমাফিক ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যায়। এই দুর্ঘটনার পর বাড়ি ভাঙার কাজ যাবতীয় নিয়ন্ত্রণ বিধি মেনে হচ্ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tragic Incident: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! দাঁড়িয়েছিল নাবালিকা, হঠাৎ সব শেষ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement