North 24 Parganas News: 'রোমিও বাইক'-এর শব্দে অতিষ্ঠ শহরবাসী! শব্দ দূষণ রুখতে বসিরহাটে ট্রাফিক পুলিশের অভিযান
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Sanchari Kar
Last Updated:
North 24 Parganas News: বোটঘাট, ইছামতি ব্রিজ এবং সীমান্ত রোডে চলছে নিয়মিত নাকা চেকিং। অতিরিক্ত শব্দ তৈরি করে এমন সাইলেন্সার লাগানো মোটরবাইক চালকদের হাতে-নাতে ধরছে পুলিশ।
উত্তর ২৪ পরগনা: ‘রোমিও বাইক’-এর শব্দে অতিষ্ঠ শহরবাসী, শব্দ দূষণ রুখতে ইছামতি ব্রিজে ট্রাফিক পুলিশের অভিযান। শহরের রাজপথে সন্ধ্যা নামলেই শুরু হয় বিকট শব্দে বাইকের দাপাদাপি। সাইলেন্সার খুলে বা উচ্চ শব্দ তৈরি করে এমন যন্ত্রাংশ লাগিয়ে একদল যুবক রাস্তায় বাইক চালিয়ে সৃষ্টি করছে তীব্র শব্দ দূষণ। বসিরহাট মহকুমা জুড়ে স্কুল টাইমে, বিকেলে এবং সন্ধ্যায় এই শব্দ যন্ত্রণার চাপে নাজেহাল সাধারণ মানুষ। পথ চলতি মানুষ, অসুস্থ রোগী, স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে বয়স্ক নাগরিক, এমনকি হৃদরোগীরা পর্যন্ত আতঙ্কিত এই শব্দে।
দৈনন্দিন জীবনে এই আওয়াজ শুধু বিরক্তির নয়, বরং এক প্রকার স্বাস্থ্যঝুঁকির নামান্তর। বয়স্কদের মধ্যে কানে ব্যথা, মাথা ঘোরা এবং হার্টবিট বেড়ে যাওয়ার মতো শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে হাসপাতাল, স্কুল কিংবা আবাসিক এলাকার কাছাকাছি এই বাইকের তাণ্ডব একেবারেই সহনশীল নয়। এই পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ নিল বসিরহাট জেলা ট্রাফিক পুলিশ। ডিএসপি ট্রাফিক সুব্রত কুমার বারিকের নেতৃত্বে শুরু হয়েছে বিশেষ শব্দ নিয়ন্ত্রণ অভিযান। বোটঘাট, ইছামতি ব্রিজ এবং সীমান্ত রোডে চলছে নিয়মিত নাকা চেকিং। অতিরিক্ত শব্দ তৈরি করে এমন সাইলেন্সার লাগানো মোটরবাইক চালকদের হাতে-নাতে ধরছে পুলিশ। যেসব বাইকে বেআইনি সাইলেন্সার রয়েছে, তা খুলে নেওয়া হচ্ছে এবং চালকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হচ্ছে।
advertisement
ডিএসপি সুব্রত কুমার বারিক বলেন, “উচ্চমাত্রার ডেসিবেলের বেশি শব্দ পরিবেশের জন্য ক্ষতিকর। এই সীমা লঙ্ঘন করলে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশবান্ধব এবং বৈজ্ঞানিকভাবে অনুমোদিত সাইলেন্সার ব্যবহার বাধ্যতামূলক।”
advertisement
পুলিশ জানিয়েছে, সাধারণ নাগরিকের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান শুরু হয়েছে। সামনের দিনগুলিতে এই ধরপাকড় আরও তীব্র হবে। অভিযানের পাশাপাশি সচেতনতা বাড়াতে বিভিন্ন স্কুল-কলেজ এবং বাজার এলাকায় ক্যাম্প করার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের। শুধু ট্রাফিক আইন নয়, এই অভিযানে যুক্ত করা হচ্ছে পরিবেশ আইনকেও। কারণ শব্দ দূষণ এখন শুধুই একটি ট্রাফিক ইস্যু নয়, বরং তা শহরের পরিবেশ এবং নাগরিক স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। বসিরহাটবাসীর পক্ষ থেকে পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। অনেকেই জানিয়েছেন, নিয়মিত এই অভিযান চালালে শহরের পরিবেশ অনেকটাই শান্ত ও স্বস্তিদায়ক হবে।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2025 7:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: 'রোমিও বাইক'-এর শব্দে অতিষ্ঠ শহরবাসী! শব্দ দূষণ রুখতে বসিরহাটে ট্রাফিক পুলিশের অভিযান







