TMC vs BJP: শুভেন্দুর জেলায় বিজেপিতে বড় ভাঙন! ছাব্বিশের ভোটের আগেই পদ্ম ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সদস্য-সহ ৩০ কর্মীর
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
শুভেন্দুর জেলায় বিজেপিতে বড়সড় ভাঙন। বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। সঙ্গে আরও ৩০ কর্মী সমর্থক।
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ছাব্বিশের ভোটের পরেই নির্ধারিত হবে চতুর্থবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়! নাকি শিকে ছিঁড়বে বিজেপির! তবে বিধানসভা ভোটের আগেই পদ্মে বড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য-সহ ৩০ জন দলীয় সমর্থক।
আরও পড়ুনঃ সজোরে ধাক্কায় সোজা ট্রাকের চাকার তলায়! সাইকেল দুমড়ে মুচড়ে একাকার, কিন্তু ‘অবিশ্বাস্যভাবে’ বেঁচে গেল রূপম
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে শুভেন্দুর জেলায় বিজেপিতে বড়সড় ভাঙন। বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর- ২ ব্লকের সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতের সাউৎখন্ড বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য গীতা জানা। সেই সঙ্গে আরও ৩০ জন বিজেপির কর্মী সমর্থক ঘাসফুলে নিজের নাম লেখান।
advertisement
আরও পড়ুনঃ চোলাই মদের নেশায় আসক্ত বাড়ির পুরুষেরা! সংসারের হাল ফেরাতে যা করলেন গ্রামের মহিলারা, সঙ্গ দিল পুলিশও
এদিন বিজেপির পঞ্চায়েত সদস্য গীতা জানার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। এদিন দলবদলের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি এবং ওই অঞ্চলের প্রধান বিজন বন্ধু বাগ। স্বাভাবিকভাবে এদিনের ভাঙনের চিত্র স্থানীয় গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 26, 2025 9:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC vs BJP: শুভেন্দুর জেলায় বিজেপিতে বড় ভাঙন! ছাব্বিশের ভোটের আগেই পদ্ম ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সদস্য-সহ ৩০ কর্মীর








