advertisement

Sandeshkhali update: সন্দেশখালি কাণ্ডে কড় তৃণমূল, অভিযুক্ত উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল শাসক দল

Last Updated:

এ দিন ধর্মতলায় তৃণমূলের ধর্নাা মঞ্চ থেকে এই শাস্তির কথা ঘোষণা করেন রাজ্যের সেচমন্ত্রী এবং তৃণমূলের উত্তর চব্বিশ পরগণার কোর কমিটির অন্যতম সদস্য পার্থ ভৌমিক৷

উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল৷
উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল৷
কলকাতা: সন্দেশখালি কাণ্ডে এবার কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস৷ যে দুই নেতার বিরুদ্ধে সন্দেশখালিতে বিক্ষোভ ছড়িয়েছে, তাঁদের মধ্যে অন্যতম উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস৷ অভিযুক্ত উত্তম সর্দার সন্দেশখালি-১ নম্বর ব্লকের সভাপতি হওয়ার পাশাপাশি উত্তর চব্বিশ পরগণা জেলা পরিষদের সদস্যও৷
এ দিন ধর্মতলায় তৃণমূলের ধর্নাা মঞ্চ থেকে এই শাস্তির কথা ঘোষণা করেন রাজ্যের সেচমন্ত্রী এবং তৃণমূলের উত্তর চব্বিশ পরগণার কোর কমিটির অন্যতম সদস্য পার্থ ভৌমিক৷ তৃণমূল সূত্রে খবর, সুজিত বসু, ব্রাত্য বসু, রথীন ঘোষ, নারায়ণ গোস্বামীকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল৷ সেই কমিটি আজ দুপুর ১২টায় সেই কমিটি রিপোর্ট জমা দেয়৷ এর পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শাস্তি ঘোষণা করা হয়৷
advertisement
advertisement
গত কয়েকদিন ধরেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা উত্তর সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালি৷ অভিযুক্ত দুই নেতা যথাক্রমে সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি৷ পাশাপাশি, তাঁরা জেলা পরিষদের সদস্যও৷ যদিও শিবু হাজরার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি তৃণমূল৷
advertisement
দুই নেতার বিরুদ্ধেই আদিবাসী সহ স্থানীয় গ্রামবাসীদের জমি দখল, মহিলাদের উপরে অত্যাচার সহ একাধিক অভিযোগ রয়েছে৷ ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেয় যে দুই নেতার পোলট্রি ফার্ম, বাগান বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷ পাল্টা বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ পরিস্থিতি সামাল দিতে আজ থেকে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছে৷
সহ প্রতিবেদন- অনুপম সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali update: সন্দেশখালি কাণ্ডে কড় তৃণমূল, অভিযুক্ত উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল শাসক দল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement