advertisement

ব্যান্ডেল স্টেশনে প্ল্যাটফর্মে গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু

Last Updated:
#ব্যান্ডেল: ব্যান্ডেল স্টেশনে তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করল ২ দুষ্কৃতী৷ শনিবার সকালে ওই ঘটনায় আতঙ্কিত ব্যান্ডেলের মানুষ৷ গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম দিলীপ রাম৷ তাঁকে গুরুতর অবস্থায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়৷  সেখানে অবস্থার অবনতি হতে থাকায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ কলকাতা যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর৷
এ দিন সকালে ব্যান্ডেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দিলীপ রামকে লক্ষ্য করে গুলি চালায় ২ দুষ্কৃতী৷ মাথার পিছনে গুলি লাগে পেশায় রেলকর্মী দিলীপের৷ ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ সঙ্গে সঙ্গে তাঁকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গুলি চালিয়েই পালিয়ে দুই দুষ্কৃতী৷
স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, বিজেপি-র দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে৷ দিলীপ রামকে গুলি চালানোর ঘটনায় অভিযোগ উঠছে এলাকার দুষ্কৃতী হিসেবে পরিচিত লালার ভাই বিজু পাসোয়ানের বিরুদ্ধে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যান্ডেল স্টেশনে প্ল্যাটফর্মে গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement