advertisement

মোষের গাড়িতে চেপে অভিনব ভোট প্রচার তৃণমূল প্রার্থীর

Last Updated:
#মুর্শিদাবাদ: দোড়গোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন ৷ ইতিমধ্যেই ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা ৷ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে নির্বাচনী প্রচারের কৌশলও তেমনই বদলাচ্ছেন দলীয় প্রার্থীরা ৷ জৌলুশ বাড়ছে ভোট প্রচারের ৷ কখনও খেলার মাঠে কচিকাঁচাদের সঙ্গে ফুটবল খেলে কিংবা কখনও মহিষের গাড়িতে চেপে !
চমকে গেলেন ! অবাক লাগলেও এটাই সত্যি ৷ মোষের গাড়িতে করে অভিনব ভোটপ্রচার সারলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান ৷ বৃহস্পতিবার বিকেলে জলঙ্গী ব্লকের উদ্যোগে রোড শোয়ের আয়োজন করা হয় ১৮ কিলোমিটার রাস্তা জুড়ে ৷ ভাদুরিয়াপাড়া থেকে জলঙ্গী পর্যন্ত এই রোড শোয়ের আয়োজন করা হয়েছে ৷
advertisement
এদিনের অভিনব মিছিলে তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সফরসঙ্গী ছিলেন প্রাক্তন সাংসদ মইনুল হাসান, জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক, ব্লক সভাপতি(দঃ) আরিফ বিল্লা প্রমুখ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোষের গাড়িতে চেপে অভিনব ভোট প্রচার তৃণমূল প্রার্থীর
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement