advertisement

৯ ঘণ্টার লড়াই শেষ! টিটাগড়ে গুলিবিদ্ধ TMC নেতার মৃত্যু

Last Updated:

সোমবার দুপুরে গুলি করা হয় তৃণমূলের ২১ নম্বর ওয়ার্ড কমিটির তৃণমূল সম্পাদক সতীশ মিশ্রকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উত্তেজিত জনতা বিজেপি কার্যালয় ও একটি ক্লাব ভাঙচুর করে।

#টিটাগড়: মৃত্যু হল টিটাগড়ের গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা সতীশ মিশ্রের৷ অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে তৃণমূলনেতার৷ প্রায় ৯ ঘণ্টা অপারেশনের পরেও গুলি বের করা যায়নি৷ মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
সোমবার দুপুরে গুলি করা হয় তৃণমূলের ২১ নম্বর ওয়ার্ড কমিটির তৃণমূল সম্পাদক সতীশ মিশ্রকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উত্তেজিত জনতা বিজেপি কার্যালয় ও একটি ক্লাব ভাঙচুর করে। অশান্তি থামাতে নামানো হয় র‌্যাফ৷ ঘটনাস্থলে গিয়ে তৃণমূল বিধায়ক অর্জুন সিং অভিযোগ করেন, ভোলা সর্দার নামে এক দুষ্কৃতীই গুলি চালিয়েছে সতীশ মিশ্রকে৷ কয়েক ঘণ্টার মধ্যেই টিটাগড় থেকে মূল অভিযুক্ত ভোলাপ্রসাদ সর্দার ও কালা মুন্না নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
ধৃতদের নামে এফআইআর করা হয়েছে৷ তবে ধৃতাই গুলি চালিয়েছে কিনা, স্পষ্ট নয়৷ অন্য কেউ গুলি ছোড়ে বলে অনুমান পুলিশের৷ তদন্তের জন্য বিটি রোডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৯ ঘণ্টার লড়াই শেষ! টিটাগড়ে গুলিবিদ্ধ TMC নেতার মৃত্যু
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement