advertisement

শান্তিপুরের রাস উৎসবে পূজিতা সন্তোষী মাতার গায়ের সমস্ত অলঙ্কার নিয়ে পালাল চোর

Last Updated:
#শান্তিপুর: রাস উৎসবে পূজিতা এক দেবীমুর্তির গায়ের অলংকার চুরি ও এক রেলকর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার জলেশ্বর তিলিপাড়া এবং বড় বাজার এলাকায়। জানা যায়, অভিজিৎ মল্লিক নামের এক রেলকর্মী তাঁর পরিবার নিয়ে বুধবার সন্ধ্যায় রাস উৎসবের ঠাকুর দেখতে বের হন। ৩ ঘণ্টা পর বাড়িতে ফিরে দেখেন গ্রিলের সমস্ত তালা ভাঙ্গা। দু’টি ঘরের দু’টি আলমারি, শোকেস ভেঙে নগদ ১০ হাজার টাকা এবং ৭ ভরি সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। রাতেই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ ঘটনার তদন্তে আসে।
অন্যদিকে, শান্তিপুর বড়বাজার এলাকায় রাস উৎসব ঘিরে শান্তিপুর বড় বাজার যুব গোষ্ঠীর উদ্যোগে সন্তোষী মায়ের পুজোয়, দেবীর গায়ের সমস্ত অলংকার এবং প্রণামী বাক্স থেকে নগদ টাকা চুরি যায়। শান্তিপুরে পরপর এই দু'টি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শান্তিপুরের রাস উৎসবে পূজিতা সন্তোষী মাতার গায়ের সমস্ত অলঙ্কার নিয়ে পালাল চোর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement