advertisement

Kali Puja 2023: সুবর্ণ জয়ন্তীতে গ্রামের পুজো উদ্বোধন করলেন মন্ত্রী নিজে, দিলেন শান্তিপূর্ণতার বার্তা

Last Updated:

গ্রামের কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে এলেন মন্ত্রী। গ্রামের কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে এলেন রাজ্যের খাদ্য ও গণবণ্টন প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি।

জঙ্গলমহল থেকে ছাতনা
জঙ্গলমহল থেকে ছাতনা
বাঁকুড়া: গ্রামের কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে এলেন মন্ত্রী। গ্রামের কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে এলেন রাজ্যের খাদ্য ও গণবণ্টন প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। শনিবার বিকেলে ছাতনার ঝগড়াপুর গ্রামে নেতাজি ইউনাইটেড ক্লাব আয়োজিত সার্বজনীন কালী পূজার সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজোর মণ্ডপের ফিতে কেটে মন্ডপ উন্মোচন করেন তিনি।
এ ছাড়াও এদিন গ্রামের কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। এছাড়াও এদিন এই পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ও পঞ্চায়েত কর্মাধ্যক্ষ  শংকর চক্রবর্তী ও ক্লাবের সদস্যরা।
advertisement
advertisement
জ্যোৎস্না মাণ্ডি জানান, “এই পুজো কমিটির সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ জানাব, প্রায় ৫০ বছরের প্রাচীন পুজোয় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।” শান্তিপূর্ণভাবে পুজো কাটুক, এমনটাই চেয়েছেন মন্ত্রী।
ইতিমধ্যেই জেলা জুড়ে কালী পুজোর প্রস্তুতি শেষ। লাগানো হয়ে গেছে লাইট। প্রতিমা হয়ে গেছে প্রস্তুত। এবার পুজো শুরুর পালা। গোটা বাঁকুড়া জেলা মাতবে কালীপুজো এবং শক্তি আরাধনায়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: সুবর্ণ জয়ন্তীতে গ্রামের পুজো উদ্বোধন করলেন মন্ত্রী নিজে, দিলেন শান্তিপূর্ণতার বার্তা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement