advertisement

গ্রামবাসীদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল মহিলা পাচারকারী

Last Updated:

মহিলা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ধৃতরা ৷ দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের মাধবপুরের ঘটনা ৷

#মাধবপুর: মহিলা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ধৃতরা ৷ দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের মাধবপুরের ঘটনা ৷ গ্রামবাসীরা বুঝতে পেরে তাদের ধরে ফেলেন ৷ ধৃত দুই ব্যক্তির নাম লালু বেরা ও ভবতারণ ধারা ৷ পাচারকারীদের হাত থেকে মহিলাকে উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয় ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের হাত থেকে ধৃতদের উদ্ধার করে তাদের থানায় নিয়ে যায় ৷ দু’জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ মেয়েটিকে তারা কোথায় নিয়ে যাচ্ছিল এবং তাদের সঙ্গে আর কে কে  জড়িত রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ৷
এর কিছুদিন আগে কাকদ্বীপের দুই মহিলাকে পাচারের অভিযোগ উঠে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ কাকদ্বীপের কামারহাটের বাসিন্দা এক মা ও তাঁর মেয়েকে উত্তরপ্রদেশে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে ‘সাধু’ হিসেবে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে ৷
বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই মহিলা ও তাঁর মেয়ে ৷ শনিবার উত্তরপ্রদেশ থেকে কাকদ্বীপে নিজের স্বামীকে ফোন করে ওই মহিলা জানান যে, তাকে এবং তার মেয়েকে জোর করে আটকে রাখা হয়েছে উত্তরপ্রদেশে ৷ তিনি এও জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁকে ও তাঁর মেয়েকে ওই স্থানে জোর করে পাঠিয়েছেন ৷ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই মহিলার স্বামী হারউড পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ জানাতে যান ৷ কিন্তু হারউড থানা ঘটনার তদন্ত করা তো অনেক দূর, ডায়েরিই নিতে চাননি বলে অভিযোগ মহিলার স্বামীর ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গ্রামবাসীদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল মহিলা পাচারকারী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement