advertisement

দুর্গাপুরের গোপালপুরে পরপর ২টি মন্দিরে চুরি

Last Updated:

মঙ্গলবার ভোরে মন্দির পরিষ্কার করতে গিয়ে গোপালপুর পশ্চিম পাড়ার কোনার পরিবারের এক মহিলা দেখেন গ্রহরাজ মন্দিরের ভেতরে সবকিছু তছনচ অবস্থায় পড়ে রয়েছে।

#দুর্গাপুর: মঙ্গলবার ভোরে মন্দির পরিষ্কার করতে গিয়ে গোপালপুর পশ্চিম পাড়ার কোনার পরিবারের এক মহিলা দেখেন গ্রহরাজ মন্দিরের ভেতরে সবকিছু তছনচ অবস্থায় পড়ে রয়েছে। এরপর গ্রামের লোকজন মন্দিরে এসে দেখে বিগ্রহের সোনা ও রুপোর গয়না এবং বাসনপত্র সহ আরও অনেক জিনিস উধাও। এই ঘটনার রেশ কাটতে না কাটতে গ্রহরাজ মন্দির থেকে সামান্য দূরত্বে থাকা গোপালপুর পশ্চিম পাড়ার রাধা গোবিন্দ মন্দিরেও পেছনের জানলার সাটার খোলা অবস্থায় দেখে সন্দেহ হয় স্থানীয়দের।
এরপর মন্দিরে ঢুকে তারা দেখেন বাসনপত্র ঢাক সহ আরো অনেক জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। গ্রামের বাসিন্দা পরেশ কোনার ও উৎপল দত্ত জানান চুরি ডাকাতির ঘটনা এই পাড়ায় কখনই হয়নি, তাই গ্রহরাজ মন্দিরের দরজা খোলায় রাখা হয়। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। দুটি মন্দিরে সব মিলিয়ে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি  জিনিসপত্র চুরি হয়েছে। মঙ্গলবার সাতসকালে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় কাঁকসার গোপালপুর পশ্চিম পাড়ায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুরের গোপালপুরে পরপর ২টি মন্দিরে চুরি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement