advertisement

Murshidabad News| কিশোরী অবস্থায় গর্ভে সন্তান, জানাজানি হতেই দুধের শিশুকে নৃশংস ভাবে খুন! তোলপাড় মুর্শিদাবাদে

Last Updated:

Murshidabad News| ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানার হরেকনগর মোড়ল পাড়া এলাকায়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#বহরমপুর: সদ্যোজাতকে নৃশংস ভাবে খুন করল স্বয়ং মা। হ্যাঁ, শিশুর গলায় পা দিয়ে তার শ্বাস রোধ করে খোদ মা-ই। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানার হরেকনগর মোড়ল পাড়া এলাকায়।
ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা ওই মহিলার মাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। স্থানীয় সূত্রে জানা যায়,  সালেহা খাতুন নামে এক  কিশোরী বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সদ্যোজাত শিশুর জন্ম দিয়েছিল। বিষয়টি জানাজানি হতেই কঠিন সিদ্ধান্ত নেনয় এই মহিলা। দুধের শিশুকে শ্বাসরোধ করে খুন করে বাড়ির বাথরুমে ফেলে রাখে।
গ্রামবাসীরা খবর পেয়ে বাড়ির মধ্যে চড়াও হয় তার উপর। মারধর শুরু করে।  গ্রামবাসীরা কিশোরীর মা জেসমিন বিবিকেও খুঁটিতে বেঁধে গণধোলাই দেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ মৃত সদ্যোজাত শিশু, অভিযুক্ত কিশোরী সহ তার মাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। দুইজনকে আটক করে বেলডাঙা থানার পুলিশ। পুলিশের কাছে সদ্যোজাত শিশুকে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে আপাতত তাকে পুলিশি হেফাজতেই রাখা হয়েছে। এই ভাবে মা সন্তানকে কী ভাবে খুন করল, সেই প্রশ্নেই স্তব্ধ হয়ে আছে গোটা গ্রাম।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News| কিশোরী অবস্থায় গর্ভে সন্তান, জানাজানি হতেই দুধের শিশুকে নৃশংস ভাবে খুন! তোলপাড় মুর্শিদাবাদে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement