advertisement

Tarapith Temple: মাকে স্পর্শ করা যাবে না, বন্ধ ছবি তোলা ! জামাইষষ্ঠীর দিন খুলছে তারাপীঠ মন্দির

Last Updated:

রাজ্যে লকডাউনের মতো বিধিনিষেধ জারি হওয়ায় এবং করোনা সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় গত ১৫ মে তারাপীঠ মন্দির (Tarapith Temple) বন্ধ হয়ে যায়৷

#তারাপীঠ: একমাস বন্ধ থাকার পর আগামী বুধবার, ১৬ জুন জামাইষষ্ঠীর দিনই খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির৷ তবে মন্দির খুললেও পুজো দেওয়ার সময় একগুচ্ছ নিয়ম মানতে হবে ভক্তদের৷ আগের মতো পুজো দেওয়ার সময় যেমন গর্ভগৃহে ঢুকে মায়ের মূর্তি স্পর্শ করা যাবে না, সেরকমই তোলা যাবে না ছবিও৷ তাছাড়া স্যানিটাইজারের ব্যবহার, মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধি তো মানতে হবেই৷ এ দিন মন্দির কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়৷
রাজ্যে লকডাউনের মতো বিধিনিষেধ জারি হওয়ায় এবং করোনা সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় গত ১৫ মে তারাপীঠ মন্দির বন্ধ হয়ে যায়৷ শুধুমাত্র নিয়ম মেনে মায়ের নিত্যপুজো করতেন পূজারীরা৷ বন্ধ রাখা হয়েছিল মন্দিরের দু'টি প্রবেশপথও৷
তারাপীঠ মন্দিরের উপরেই হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অটো, টোটো চালক, ফুল, ডালা বিক্রেতার মতো অসংখ্য মানুষের জীবিকা নির্ভরশীল৷ মন্দির বন্ধ থাকায় তাঁরাও বিপাকে পড়েছিলেন৷ মন্দির খোলার খবরে তাই তাঁদের মধ্যেও স্বস্তি ফিরেছে৷ রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটা কমায় আগামী বুধবার থেকে সরকারি বিধিনিষেধও কিছুটা শিথিল করা হবে বলে মনে করা হচ্ছে৷ ফলে আগের মতো না হলেও অন্তত স্থানীয় মানুষ মন্দিরে পুজো দিতে আসবেন বলে আশাবাদী মন্দিরের উপরে নির্ভরশীল ব্যবসায়ী বা অটো চালকরা৷
advertisement
advertisement
আগে মন্দিরের গর্ভগৃহে ঢুকে ভক্তরা অনেকেই তারা মায়ের বিগ্রহ স্পর্শ করে আশীর্বাদ নিতেন৷ মা তারার বিগ্রহের ছবিও তুলতেন বহু মানুষ৷ কিন্তু স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আপাতত ভক্তরা ছবি তোলা বা মাকে স্পর্শ করতে পারবেন না৷ গর্ভগৃহের ভিতরে ঢুকতে পারলেও দূর থেকেই পুজো দিতে হবে ভক্তদের৷ মন্দির বা গর্ভগৃহের ভিতরে কোনওভাবেই জমায়েত করতে দেওয়া হবে না৷
advertisement
Akshay Dhibar
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: মাকে স্পর্শ করা যাবে না, বন্ধ ছবি তোলা ! জামাইষষ্ঠীর দিন খুলছে তারাপীঠ মন্দির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement