advertisement

কার্ড তুমি কার ? ডাম্পিং গ্রাউন্ডে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য-বীমার কার্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য !

Last Updated:

উদ্ধার হওয়া কার্ড কি এ রাজ্যের ? কার্ড গুলো কি বৈধ ? কে বা কারা ফেলে পালিয়েছে এই কার্ড, উত্তরের খোঁজে পুলিশ ৷

#হাওড়া: একদিকে রাজ্য ও কেন্দ্রের মধ্যে লড়াই, কেন্দ্রের স্বাস্থ্য বীমার সঙ্গে রাজ্যের স্বাস্থ্যসাথীর লড়াই তো চলছেই ৷ উনি বলছেন আমারটা তো ও ইনি বলছেন আমারটা সব থেকে উপকারি ৷ এই লড়াইয়ের মধ্যেই এবার হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় নন্দীবাগান এলাকা থেকে উদ্ধার কয়েকহাজার কেন্দ্রীয় সরকারের দেওয়া স্বাস্থ্য বিমার কার্ড ৷
এলাকার কয়েকজনের দাবি নন্দীবাগানে পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের রাস্তায় পরে রয়েছে কার্ড গুলি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ এসে কার্ড গুলিকে সংগ্রহ করে নিয়ে যায় থানায় ৷ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কে বা করা এগুলি ফেলে গিয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ তবে পুলিশের দাবি এই কার্ড গুলি বেশ কয়েক বছর আগের কার্ড ৷ কোনোটি ২০১২ সাল থেকে ২০১৬  সাল পর্যন্ত ইস্যু ডেট রয়েছে | এই কার্ড গুলি এই রাজ্যের কিনা তাও খতিয়ে দেখতে হবে ৷ তবে এই কার্ড উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷
advertisement
advertisement
বিজেপির দাবি কেন্দ্রের দেওয়া গরিবদের জন্য কার্ড রাজ্য সরকার তাদের হাতে না দিয়ে ফেলেরেখে নষ্ট করেছে ৷ যাতে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের সুযোগ-সুবিধা না পায় ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, ডুপ্লিকেট ও বাতিল কার্ড নিজেরাই ফেলে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে | ২০১২ সালে বিজেপির সরকারি ছিল না সেক্ষেত্রে বিজেপি কি করে এই কার্ড গুলি বিজেপি সরকারের কার্ড বলে দাবি করছে ৷
advertisement
এই ঠুনকো রাজনীতি ও ভাওতা বাজি মানুষ মেনে নেবে না | পুলিশ সঠিক তদন্ত করে বার করুক এই কার্ড রহস্য ৷ পুরো ভোটের আগে এই হেলথ কার্ড রাজনীতি যে তুঙ্গে উঠবে তা বলাই বাহুল্য |
Debasish Chakraborty
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কার্ড তুমি কার ? ডাম্পিং গ্রাউন্ডে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য-বীমার কার্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement