advertisement

South 24 Parganas News: এ যেন বিদেশ! সুন্দরবনের স্কুলে ইন্টারকম, সিসি ক্যামেরা সহ ডিজিটাল ক্লাসরুম

Last Updated:

সরকারি প্রাথমিক স্কুলগুলো পড়ুয়াদের অভাবে বন্ধের মুখে সেখানে এই স্কুলে সম্পূর্ণ অন্য ছবি। এত পড়ুয়া এই স্কুলে যে ক্লাসরুমে জায়গা দেওয়ায় দায় হয়ে যায় শিক্ষকদের।

+
বাসন্তীর

বাসন্তীর চুনাখালি হাটখোলা প্রাথমিক বিদ্যালয়

দক্ষিণ ২৪ পরগনা: নামে সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও আর পাঁচটা নাম করা বেসরকারি বিদ্যালয়কে গুনে গুনে কয়েক গোল দিতে পারবে বাসন্তীর চুনাখালি হাটখোলা প্রাথমিক বিদ্যালয়। যেখানে দিনের পর দিন সরকারি প্রাথমিক স্কুলগুলো পড়ুয়াদের অভাবে বন্ধের মুখে সেখানে এই স্কুলে সম্পূর্ণ অন্য ছবি। এত পড়ুয়া এই স্কুলে যে ক্লাসরুমে জায়গা দেওয়ায় দায় হয়ে যায় শিক্ষকদের। এই স্কুলেই পড়ুয়াদের নিরাপত্তা ও আরও ভাল ভাবে শিক্ষাদানের জন্য আধুনিক প্রযুক্তির বেশ কয়েকটি গেজেট চালু করা হয়।
স্কুলের তরফে চালু করা হল সিসিটিভি ক্যামেরা। স্কুলের সমস্ত কক্ষে যেমন ক্যামেরা বসানো হয়েছে তেমনি স্কুলের আশপাশ ও বাইরেও এই ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। এর পাশাপাশি এদিন এলইডি টিভি, সাউন্ড সিস্টেম যেমন চালু করা হল তেমনি ইন্টারকম সিস্টেমও চালু করা হয়েছে। এর মাধ্যমে ক্লাসরুম থেকেই ছাত্রছাত্রীরা সরাসরি শিক্ষকদের সঙ্গেযোগাযোগ করতে পারবে। শিক্ষকরাও ক্লাসে ক্লাসে কোন বার্তা দেওয়ার প্রয়োজন হলে সেটা দিতে পারবেন। এদিন স্কুলে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ঘন্টাও চালু করা হয়।
advertisement
advertisement
কিন্তু যেখানে একের পর এক সরকারি প্রাথমিক স্কুল বন্ধের মুখে সেখানে এই স্কুলে এত কিছু কিভাবে সম্ভব হল? এই প্রশ্নের উত্তরে নিমাই বলেন, আসলে ইচ্ছে থাকলেই উপায় হয়। আমরা নিজেরা যেমন নিজেদের বেতনের কিছুটা অংশ স্কুলের উন্নতির জন্য ব্যয় করি, তেমনি অভিভাবকরাও স্কুলের উন্নতির জন্য স্কুলের সাহায্য বাক্সে অর্থ দিয়ে সাহায্য করেন। এছাড়াও এলাকার শিক্ষানুরাগী মানুষজনও আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাই এ কাজ সম্ভব হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: এ যেন বিদেশ! সুন্দরবনের স্কুলে ইন্টারকম, সিসি ক্যামেরা সহ ডিজিটাল ক্লাসরুম
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement