advertisement

Irrigation Minister Soumen Mahapatra: মঞ্চেই মন্ত্রী স্বামীর কপালে চুমু কাউন্সিলর স্ত্রীর, রাজনীতিতে আবেগের বিরল ছবি

Last Updated:

Soumen Mahapatra: রাজনীতির মাঠে তু তু ম্যায় ম্যায় তো লেগেই থাকে। সেখানে ভালবাসা, প্রেমের ছবি খুব একটা দেখা যায় না।

#পাঁশকুড়া: যাকে বলে একেবারে আবেগঘন মুহূর্ত! রাখি উৎসবের দিন অনুষ্ঠান মঞ্চে আবেগঘন মুহূর্তে ধরা দিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং তাঁর সহধর্মিণী সুমনা মহাপাত্র! রাখি পূর্ণিমার দিনে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে স্বামী সৌমেন মহাপাত্রের হাতে তিনি পরিয়ে দিলেন ফুলের তৈরি রাখি! আবেগে ভেসে গিয়ে মঞ্চেই মন্ত্রী পত্নী সুমনাদেবী জড়িয়ে ধরেন স্বামীকে। স্বামীর কপালে এঁকে দেন চুম্বনের চিহ্ন।
আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে পাঁশকুড়া টাউন মহিলা তৃণমূল পরিচালিত সম্প্রীতির বন্ধন অনুষ্ঠানে মন্ত্রী সৌমেন মহাপাত্রকে রাখি পরিয়ে দেন টাউন সভাপতি তথা পাঁশকুড়া পুরসভার কাউন্সিলর সুমনা মহাপাত্র। পাঁশকুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড প্রতাপপুরে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌমেন মহাপাত্র। তাঁর উদ্যোগেই এই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে এসে অনেকেই এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন। মঞ্চে স্বামীর উপস্থিতি দেখে আবেগে ভাসেন সুমনাদেবী। আবেগ ধরা পড়েছে মন্ত্রীর কথাতেও।
advertisement
মঞ্চে স্ত্রীর এমন আবেগপ্রবণ হয়ে পড়ায় সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র একটুও অবশ্য অবাক হননি। স্ত্রী আবেগপ্রবণ, সেটা তিনি জানেন। তবে রাখি পূর্ণিমার পূণ্য লগ্নে রাজনীতির মানুষদের এমন আবেগঘন ছবি দেখে হয়তো অনেকেই অবাক। রাজনীতির মাঠে তু তু ম্যায় ম্যায় তো লেগেই থাকে। সেখানে ভালবাসা, প্রেমের ছবি খুব একটা দেখা যায় না। তাই মাঝেমধ্যে এমন ছবি দেখা গেলে সেটিকে বিরল বলতেই হয়। রাখি বন্ধনের উত্সবে মন্ত্রী ও তাঁর স্ত্রীর আবেগঘন মুহূর্তের ছবি বাংলার রাজনীতিতে সম্পূর্ণ নতুন এবং বিরল এক ঘটনার সাক্ষী।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Irrigation Minister Soumen Mahapatra: মঞ্চেই মন্ত্রী স্বামীর কপালে চুমু কাউন্সিলর স্ত্রীর, রাজনীতিতে আবেগের বিরল ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement