advertisement

Student Death: 'চুরি করিনি মা...', চিপস চুরি কাণ্ডে চলে গেল ছোট্ট প্রাণ, তারপর থেকেই ভয়ঙ্কর ঘটনা পাঁশকুড়ায়! রাতভর যা চলল...

Last Updated:

Student Death: চিপস চুরির অপবাদে ছাত্রকে মার, লজ্জায় আত্মঘাতী ক্লাস সেভেনের ছাত্র। ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতেই বিক্ষোভ-উত্তেজনা ছড়ায়।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পাঁশকুড়া: চিপস চুরির অপবাদে ছাত্রকে মার, লজ্জায় আত্মঘাতী ক্লাস সেভেনের ছাত্র। ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতেই বিক্ষোভ-উত্তেজনা ছড়ায়। পাঁশকুড়ায় চুরির অপবাদে ছাত্রের আত্মহত্যার ঘটনায় রাতভর চলে তাণ্ডব।
অভিযুক্ত দোকানদার ওরফে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। যা নিয়ে সিভিক ভলেন্টিয়ারের বাবা অভিযোগ জানায় থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই রাতে ৬ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: ‘মা আমি চুরি করিনি গো!’ চিপস চুরির অভিযোগে ছোট্ট বাচ্চার সঙ্গে সিভিক ভলান্টিয়ার দোকানি যা করল! সব শেষ, পড়ে রইল কেবল দুটো লাইন…
পুলিশের উপস্থিতিতে গতকাল রাতেই মৃত ছাত্রের দেহ সৎকার করা হয়। জানা গিয়েছে, গতকাল রাতে যারা ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালায়, তাদের নাম ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করেছে। ধরপাকড় চলবে বলেও পুলিশ জানিয়েছে। এলাকায় যাতে নতুন করে কোন উত্তেজনা না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ পিকেট বসেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: জঙ্গির সুরে সুর মেলাচ্ছে পাক-সেনা, ‘আমাদের জল আটকে দিলে আপনাদের নিঃশ্বাস বন্ধ করব’! ফের ভারতকে হুমকি?
দোকানের বাইরেই চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে ওই ছাত্র কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয়। বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত যিনি পেশায় সিভিক ভলান্টিয়ারও বটে, মোটর বাইক নিয়ে ধাওয়া করে কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয়। এবং সর্বসমক্ষে বাজার এলাকায় কান ধরে ওঠবস করায় এবং মারধর করে। কৃষ্ণেন্দুর্ বাবা-মার আরও অভিযোগ, সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দামও শুভঙ্করকে দেয়।
advertisement
ঘটনা প্রাথমিক ভাবে শুনে নাবালিকের মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করেন। এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। চোর অপবাদ না সহ্য করতে পেরে একটি সুইসাইডাল নোট লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালক। তারপরই তাকে তমলুক মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল নাগাদ মারা যায় কৃষ্ণেন্দু দাস।
সুজিত ভৌমিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Death: 'চুরি করিনি মা...', চিপস চুরি কাণ্ডে চলে গেল ছোট্ট প্রাণ, তারপর থেকেই ভয়ঙ্কর ঘটনা পাঁশকুড়ায়! রাতভর যা চলল...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement