advertisement

Jagadhatri Puja 2024: চন্দননগরে বন্ধ থাকে ট্রেন চলাচল! রেললাইন পারাপার করেন দেবী জগদ্ধাত্রী

Last Updated:

রেললাইন পেরিয়ে পূর্ব পাড়ে নিয়ে গিয়ে তা তোলা হয় লরিতে। এই সময়ের জন্য হাওড়া বর্ধমান মেন শাখা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

+
রেল

রেল লইন দিয়ে পার করা হচ্ছে দেবী প্রতিমা

হুগলি: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার নাম দেশজোড়া। প্রতি বারই বিসর্জনে থাকে অভিনবত্ব। নিয়ম অনুযায়ী, দশমীর সন্ধ্যায় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা।
তবে সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন প্রতিমাগুলি বিসর্জন দেওয়া শুরু হয় দশমীর সকাল থেকে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণের পর চলে সিঁদুর খেলা। তারপর বাজনা সহকারে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা।
চন্দননগর রেল স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়। রেল স্টেশনের পূর্ব দিকে গঙ্গা হওয়ায় পশ্চিম দিকের ওই প্রতিমাগুলিকে বিসর্জন দিতে সমস্যায় পড়তে হয়। কারণ প্রতিমার আকৃতি বিরাট হওয়ায় চন্দননগর স্টেশনের সাবওয়ে দিয়ে তা নিয়ে যাওয়া যায় না।
advertisement
advertisement
এ বার ৪২ বছরে পা দিল চন্দননগরের সুভাষপল্লি উত্তরপাড়ার পুজো। সোমবার বেলা ১১টা ৪০ নাগাদ ওই বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে বেশ খানিকটা হেঁটে যান।
এর পর রেললাইন পেরিয়ে পূর্ব পাড়ে নিয়ে গিয়ে তা তোলা হয় লরিতে। এই সময়ের জন্য হাওড়া বর্ধমান মেন শাখা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। রেললাইন পার করে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যাওয়া দেখতে ভিড় জমে যায় চন্দননগর স্টেশনে।
advertisement
শেওড়াফুলি জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষকে দেখা যায় হ্যান্ড মাইক নিয়ে উৎসাহী লোকজনদের সাবধান করতে।রেল লাইন থেকে দূরে থাকতে বলেন। প্রতিমা রেল লাইন পেরোনোর সময় আপ লাইনে একটি লোকাল এসে চন্দননগর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে।
প্রতিমা রেল লাইন পার করতেই ধীরে ধীরে ট্রেন ছাড়ে। ট্রেন থেকে যাত্রীদের দেখা যায় এই ছবি মোবাইল বন্দী করতে।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2024: চন্দননগরে বন্ধ থাকে ট্রেন চলাচল! রেললাইন পারাপার করেন দেবী জগদ্ধাত্রী
Next Article
advertisement
Bangladesh Election Results Update: পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকাগুলি জামাতের দখলে! বাংলাদেশের ভোটের ফলে কেন চিন্তা বাড়ল ভারতের?
পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট! বাংলাদেশের ভোটের ফলে চিন্তা বাড়ল ভারতের
  • পশ্চিমবঙ্গ সীমা্ন্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট৷

  • সাতক্ষীরা, কুষ্টিয়া, রংপুরে ভাল ফল জামাতের৷

  • চিন্তা বাড়ল ভারতের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement