advertisement

হাওড়ার বাসের রেষারেষিতে বলি ২ জন

Last Updated:

হাওড়ায় দুটি বাসের রেষারেষির জেরে প্রাণ গেল এক মহিলা ও এক কিশোরের। । হাওড়ার বাঁধাঘাট মোড়ে মঙ্গলবার সকালে ঘটে দুর্ঘটনাটি । ঘটনার পর উত্তেজিত জনতা দু'টি বাসে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

#হাওড়া :  হাওড়ায় দুটি বাসের রেষারেষির জেরে প্রাণ গেল এক মহিলা ও এক কিশোরের। । হাওড়ার বাঁধাঘাট মোড়ে মঙ্গলবার সকালে ঘটে দুর্ঘটনাটি । ঘটনার পর উত্তেজিত জনতা দু'টি বাসে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গঙ্গায় স্নান করে প্রতিবেশী এক কিশোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন এক মহিলা। সেই সময় বাঁধাঘাট মোড়ে দুটো বাসের রেষারেষির মুখে পড়েন তাঁরা। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে উত্তেজিত জনতা। ২টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকার মানুষের অভিযোগ, বাসের রেষারেষি নিত্যদিনের ঘটনা। এদিনও সোদপুর-হাওড়া রুটের ৫৬ নম্বর বাস এবং বেলুড়মঠ-ধর্মতলা মিনিবাসের মধ্যে রেষারেষি চলছিল। সেই সময় দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘাতক বাস ২টি আটক করা হয়েছে। বাসের চালকরা পলাতক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়ার বাসের রেষারেষিতে বলি ২ জন
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement