South 24 Parganas News: শীতের রাতে বিধ্বংসী আগুন ট্রলার-বস্তিতে! কোটি কোটি টাকার ক্ষতি, গৃহহীন অসহায়রা, করুণ পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনায়
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই প্রান্তে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাকদ্বীপে আগুন লেগে ২টি ট্রলার পুড়ে যাওয়ায় ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। অপরদিকে রবীন্দ্রনগরে আগুন লেগে গৃহহীন হয়ে পড়েছেন অনেকেই।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই প্রান্তে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাকদ্বীপে আগুন লেগে দু’টি ট্রলার পুড়ে যাওয়ায় ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। অপরদিকে রবীন্দ্রনগরে আগুন লেগে গৃহহীন হয়ে পড়েছেন অনেকেই।
কাকদ্বীপে গভীর রাতে এফবি বাবা লোকনাথ নামের একটি ট্রলারে আগুন ধরে যায়। এরপরেই স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, পুড়ে যায় পাশের ট্রলারটিও। কাকদ্বীপ থানার অন্তর্গত আমড়াতলা এলাকার ঘটনা কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়েই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা।
advertisement
advertisement
অপরদিকে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে ময়লা ডিপো সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় এলাকা। স্থানীয় বাসিন্দারা এই আগুন নেভাবার চেষ্টা করলেও সেটি সম্ভব হয়ে ওঠেনি। খবর পেয়েই ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ ও পরপর দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও স্থানীয় বাসিন্দারা অসহায় হয়ে পড়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে। জেলার দুই প্রান্তে এই বড় অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। জেলায় আরও দমকল কেন্দ্র বাড়ানো যায় কিনা সেই ঘটনা আলোচনা করা হচ্ছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তাও খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 26, 2025 9:13 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শীতের রাতে বিধ্বংসী আগুন ট্রলার-বস্তিতে! কোটি কোটি টাকার ক্ষতি, গৃহহীন অসহায়রা, করুণ পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনায়








