advertisement

Jaynagar Moa: জয়নগরে 'এই' জায়গার মোয়া মানেই এখন ল্যাব-টেস্টেড, দোকানেই আস্ত পরীক্ষাগার! বাজারে তোলপাড়

Last Updated:

Jaynagar Moa: জয়নগরে এই প্রথম নিজস্ব দোকানে মোয়ার পরীক্ষাগার তৈরি করেছেন জয়নগরের এক মোয়া ব্যবসায়ী।

+
মোয়ার

মোয়ার গুণগতমান যাচাই করতে মোয়ার ল্যাব

দক্ষিণ ২৪ পরগনা,জয়নগর, সুমন সাহা: জানুয়ারি মাস সঙ্গে ভরপুর শীতের আমেজ। আর এই সময়ে জয়নগর, বহড়ু সহ আশেপাশের এলাকায় বহু মোয়া ব্যবসায়ী মোয়ার পসরা নিয়ে হাজির হয়েছে। আর এই মোয়ার গুনগত মানকে ঠিক রাখতে জয়নগরে এই প্রথম নিজস্ব দোকানে মোয়ার পরীক্ষাগার তৈরি করেছেন জয়নগরের এক মোয়া ব্যবসায়ী।
জয়নগর স্টেশন মোড়ের এই পরীক্ষাগার থেকেই নিয়মিত জয়নগরের মোয়ার সঙ্গে জড়িত জিনিসের পরীক্ষা করা হচ্ছে। এমনকী নলেন গুড়, পাটালি, কনকচূড় ধানের খই সহ মোয়ার পুরোটাই পরীক্ষাগারে পরীক্ষা করে উন্নত মানের প্যাকেজিং করা হচ্ছে। আর এই পরীক্ষাগারের এই সব পরীক্ষার মূল দায়িত্বে আছেন দেশের বরিষ্ঠ বিজ্ঞানী।
আরও পড়ুন: তেষ্টা মেটানোই এখানে সবথেকে বড় চ্যালেঞ্জ! এক ফোঁটা জলের জন্য চলে বুক ফাটা হাহাকার, জীবন বাজি রাখেন স্থানীয়রা
তিনি এই পরীক্ষাগারে দাঁড়িয়ে বলেন, জয়নগরের মোয়াকে বিশ্বের দরবারে আরও বেশি করে পৌঁছে দিতে এবং এর গুণগত মানকে ঠিক রাখতে এই পরীক্ষাগারের মাধ্যমে পরীক্ষা করে স্বাস্থ্যবিধি মেনেই উন্নত মানের প্যাকেজিং করা হচ্ছে। আমাদের এই পরীক্ষাগার থেকে পরীক্ষা করা জয়নগরের মোয়ার বর্তমানে গড় আয়ু ধরা হচ্ছে ৩৩ দিন। নলেন গুড় ১৫ দিন এবং পাটালির ৯ মাস।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী দিনে এই মোয়ার আয়ু যাতে আরও বাড়ানো যায়, তাঁর পরীক্ষাও চলছে। পাশাপাশি তিনি আরও বলেন, আমরা জয়নগরের উন্নত মানের মোয়া খাদ্য প্রেমিকদের মুখে তুলে দিতে বদ্ধপরিকর। সেই কারণেই পরীক্ষাগারের মাধ্যমে আমরা উন্নত মানের জয়নগরের মোয়া তুলে দিচ্ছি। আর তাদের এই উদ্যোগে খুশি মোয়া প্রেমীরা। সকলেই একযোগে বলছেন, এই পরীক্ষার মাধ্যমে ক্রেতারা মোয়ার গুনগতমান সম্পর্কে আরও নিশ্চিত হতে পারছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaynagar Moa: জয়নগরে 'এই' জায়গার মোয়া মানেই এখন ল্যাব-টেস্টেড, দোকানেই আস্ত পরীক্ষাগার! বাজারে তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement