advertisement

বিবাহিত মেয়ের আবার বিয়ে দিল পরিবার, শ্বশুরবাড়ির সামনে ধরনায় জামাই

Last Updated:
advertisement
#মেদিনীপুর: আট বছরের প্রেমের পর যুবক-যুবতি সাত পাকে বাঁধা পড়েছিল স্বেচ্ছায়৷ সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মেয়ের আবার অন্যত্র বিয়ে দিলো মেয়ের বাড়ির লোক। প্রতিবাদে মেয়ের বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে যুবক।
মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ড তোলাপাড়ার বাসিন্দা রাজা দাস এর সঙ্গে৷ প্রতিবেশী যুবতী দোয়েল মণ্ডলের সঙ্গে দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক। রাজার পরিবার এই সম্পর্ক মেনে নিলেও দোয়েলের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। শেষ পর্যন্ত গত শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে রাজা কে ফোন করে ডেকে দোয়েল আর রাজা এক মন্দিরে গিয়ে সাত পাকে বাঁধা পড়ে। এই খবর পাওয়ার পর মেয়ের বাড়ির লোক মেয়েকে বাড়িতে ফোন করে ডাকে রাজা কে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছে যাই দোয়েল।
advertisement
এরপর বাড়ির লোক বলে রাজার সঙ্গে সম্পর্ক তারা মেনে নিচ্ছেন না এবং রাজার সঙ্গে দোয়েলকে আর বেরোতেও দেবেন না। এমনকি, রাজাকে মেয়ের বাড়ির লোকজন মারধর করে তাদের বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ রাজার। শুধু তাই নয়, গতকাল বুধবার অন্যত্র দোয়েলের বিয়ে দেয় বাড়ির লোক।এই খবর পাওয়ার সাথে সাথেই রাজা বৃহস্পতিবার দুপুরে দোয়েলের বাড়ির সামনে ধরনায় বসে। মুহূর্তেই ভিড় জমে যায় দোয়েলের বাড়ির সামনে।
advertisement
পাড়া-প্রতিবেশী প্রত্যেক এই রাজার পরিবারের পাশে দাড়িয়েছে। এমনকি স্থানীয় কাউন্সিলরও বলেন মেয়ের বাড়ির লোক অন্যায় করেছে। ঘটনার খবর পেয়ে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধরনায় বসে থাকা রাজাকে কোনমতে বুঝিয়ে পুলিশ বাড়ি পাঠায়। পুলিশের আশ্বাসে আজকের মত রাজা এবং রাজার পরিবার মেয়ের বাড়ি থেকে ফিরে গেল তাদের হুমকি যদি দোয়েলকে ফিরিয়ে না দেওয়া হয় আগামিকাল থেকে তারা আবার ধর্নায় বসবেন মেয়ের বাড়ির সামনে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিবাহিত মেয়ের আবার বিয়ে দিল পরিবার, শ্বশুরবাড়ির সামনে ধরনায় জামাই
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement