advertisement

মহেশতলায় বাড়ির সামনে জমা জলে পায়ে সাপের কামড়, হাসপাতালে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রীর

Last Updated:

Snake: বৃষ্টি বাড়তেই ফের সাপের কামড়ে মৃত্যু রাজ্যে। বাড়ির সামনে জমা জলে পায়ে সাপের কামড় খেয়ে মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্রের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলাতে।

সাপের কাপড়ে মৃত্যু ছাত্রীর
সাপের কাপড়ে মৃত্যু ছাত্রীর
দক্ষিণ ২৪ পরগনা: বৃষ্টি বাড়তেই ফের সাপের কামড়ে মৃত্যু রাজ্যে। বাড়ির সামনে জমা জলে পায়ে সাপের কামড় খেয়ে মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্রের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলাতে।
এলাকার ২০ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর মধ্যম মোল্লা পাড়ার বাসিন্দা ১৫ বছরের নাবালিকা দশম শ্রেণীর ছাত্রীটি গত বিশ্বকর্মা পুজোর দিন রাত দশটা নাগাদ বাড়ির সামনে রাস্তার জমা জলে হেঁটে যাবার সময় একটি বিষধর সাপ কামড় বসিয়ে দেয় নাবালিকার পায়ে। এরপর পরিবারের লোকজন তড়িঘড়ি উদ্ধার করে তাকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে দ্বাদশীর দিন নাবালিকার মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
পরিবারের লোকজনের অভিযোগ ২০ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর মধ্যম মোল্লাপাড়ায় প্রায় ৬০টি পরিবারের বসবাস দীর্ঘদিন ধরে নিকাশী নালার বেহাল অবস্থার কারণে রাস্তায় জমে হাঁটু সমান জল রাস্তার বেহাল দশা নেই কোন এলাকায় পর্যাপ্ত আলো কিছুদিন আগে রাস্তার জমা জলে হেঁটে যাবার সময় এক মহিলা পড়ে পা ভেঙে যায় অসুস্থ হচ্ছে বাসিন্দারা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা চক্রবর্তীকে একাধিকবার জানিও কোন লাভ হয়নি বলে অভিযোগ।
advertisement
এরপর বাড়ির সামনে জমা জলে সাপের কামড়ে মৃত্যু হল নাবালিকা ছাত্রীর কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় রয়েছে উত্তেজনা। ময়না তদন্তের পর রাতে মহেশতলার বাড়িতে নিয়ে আসা হয় ছাত্রীর দেহ।
advertisement
তবে এই ঘটনায় ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা তাপস চক্রবর্তী বলেন বর্ষা বেশি হওয়ায় সব জায়গায় জল উঠে আছে। আমরা নিকাশী নালা পরিষ্কার করছি সমস্ত রাস্তা টেন্ডার পাশ হয়ে আছে সব জায়গায় আলোর ব্যবস্থা করা হয়েছে নাবালিকার মৃত্যুতে শোক প্রকাশ করলেন তৃণমূল নেতা।
সমীর মণ্ডল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহেশতলায় বাড়ির সামনে জমা জলে পায়ে সাপের কামড়, হাসপাতালে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement