advertisement

পানীয় জলে কিলবিল করছে কেঁচো, জোঁক, সাপ! আতঙ্কে দিন কাটছে হাওড়ার

Last Updated:

জলে কাদার গন্ধের অভিযোগ তো আগেই ছিল | পানীয় জলে পোকা মাকড় নতুন সংযোজন | কাঠ গোড়ায় হাওড়া পুরসভা |

Debasish Chakraborty
#হাওড়া: ঘুসুড়ির পর এবার বি গার্ডেন চত্বর ৷ পুরসভার সরবরাহ করা পানীয় জলে কেঁচো-জোঁক-সাপ ৷ আতঙ্কিত এলাকার মানুষ ৷ সংবাদ মাধ্যমের থেকে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন হাওড়া পুরসভার প্রাক্তন বোরো চেয়ারম্যান তথা পানীয়জলের দায়িত্বে থাকা সৈকত চৌধুরী |
হাওড়া পুরসভার ৩৯ নাম্বার ওয়ার্ডের বি গার্ডেন নস্কর পাড়া, কুমারপাড়া এলাকায় বেশ কয়েকদিন ধরে পুরসভার সরবরাহ করা পানীয় জল থেকে প্রথমের দিকে নোংরা কাদা জল বেরোনোর অভিযোগ উঠছিল ৷ দিন তিনেক ধরে সেই জলে বেরচ্ছে কেঁচো ও সাপের বাচ্চা | যা দেখে আতঙ্কিত এলাকার মানুষজন | সেই জল খেয়ে অনেকেই ভুগছেন পেটের রোগে | স্থানীয়দের দাবি, হাওড়া পুরসভার পদ্মপুকুর থেকে দিনে তিনবার পানীয় জল সরবরাহ করা হয় ৷ সকাল, দুপুর ও সন্ধ্যায় প্রত্যেকবারই একই সমস্যা দেখা যাচ্ছে | স্থানীয়দের দাবি, দিনের পর দিন এই সমস্যা থাকলেও হুঁশ নেই প্রশাসনের | পুরসভার পানীয় জলের দায়িত্বে থাকা প্রাক্তন বোরো চেয়ারম্যান সংবাদমাধমের থেকে খবর জানার পর দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, মূলত পানীয় জলের মূল পাইপ লাইন থেকে চোরা পথে বাড়ি বাড়ি জলের লাইন নেওয়ার কারণেই মূল পাইপ লাইন লিকেজ হয়েই এই বিপত্তি |
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পানীয় জলে কিলবিল করছে কেঁচো, জোঁক, সাপ! আতঙ্কে দিন কাটছে হাওড়ার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement