advertisement

পুলিশের আয়োজিত জলসায় গিয়েই হেনস্থার শিকার সঙ্গীত শিল্পী ! ফেসবুক লাইভে কী জানালেন ?

Last Updated:
#কলকাতা: পুলিশের আয়োজিত জলসায় গিয়ে হেনস্থার শিকার সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্ত। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেই কটূক্তির অভিযোগ করেছেন শিল্পী।
রিয়্যালিটি শো খ্যাত সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্ত ফেসবুক লাইভ করে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছেন। মেখলার দাবি, দর্শকাসনে অনেকেই মত্ত অবস্থায় ছিলেন। এমনকী পুলিশ কর্মীদের পাশে গিয়ে নাচতেও বলা হয় তাঁকে। দাঁতন থানার আইসি-কে বিষয়টি বিস্তারিত জানান মেখলা। আইসি পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও লাভ হয়নি। উল্টে পুলিশকর্মীরাই নাকি দু'দলে ভাগ হয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। মেখলার ফেসবুক লাইভের পরে অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ ও ভিডিও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
রাজ্যের বিভিন্ন প্রান্তে এর আগেও জলসায় গিয়ে হেনস্থার মুখে পড়েছেন অভিনেত্রী থেকে শুরু করে মহিলা সঙ্গীত শিল্পীরা। কোথাও অভিযোগ উঠেছে ক্লাব কর্তাদের বিরুদ্ধে, কোথাও বা দর্শকদের বিরুদ্ধে। এ বার খোদ পুলিশের বিরুদ্ধে মহিলা সঙ্গীত শিল্পীকে হেনস্থার অভিযোগ ওঠায় শোরগোল পড়েছে। মেখলার ফেসবুক পোস্ট এখন ভাইরাল !
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশের আয়োজিত জলসায় গিয়েই হেনস্থার শিকার সঙ্গীত শিল্পী ! ফেসবুক লাইভে কী জানালেন ?
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement