advertisement

করোনা সতর্কতার জের, শান্তিনিকেতনে বাতিল এই বছরের বসন্ত উৎসব

Last Updated:

কয়েকঘণ্টা মিটিং চলার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানান, এই বছরের মতো বসন্ত উৎসব বাতিল করা হল ৷

#বীরভূম: বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠকের পর বাতিল হল শান্তিনিকেতনের বসন্ত উৎসব,  এমন সিদ্ধান্তের কথা জানালেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। UGC আজ বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কীকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চিঠি পাঠায় ৷ সেই চিঠি আসার পরই বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠকে বসে ৷
বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত চক্রবর্তী,  বসন্ত উৎসব কমিটির চেয়ারম্যান সুশোভন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কর্মীরা ও বিশ্বভারতীর আধিকারিকরা। কয়েকঘণ্টা মিটিং চলার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানান, এই বছরের মতো বসন্ত উৎসব বাতিল করা হল ৷ অবশ্য এই বসন্ত উৎসব পরে অন্য কোন সময় বিশ্বভারতীতে পালিত হতে পারে তা নিয়ে পরে সিদ্ধান্ত নেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু বসন্ত উৎসবে প্রচুর মানুষের সমাগম ঘটে কোন মানুষ যদি করোনা ভাইরাস সংক্রামিত থাকে সে ক্ষেত্রে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে এই ভাইরাস। বসন্ত উৎসব পালন করার জন্য বিশ্বভারতীর মেলার মাঠে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। তারই মধ্যে বসন্ত উৎসব বাতিলের সিদ্ধান্ত সব প্রস্তুতিতে জল ঢেলে দিল। মন খারাপ থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে বসন্ত উৎসব বন্ধ হওয়ার সিদ্ধান্ত মন খারাপের হলেও মেনে নিতে  হল বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের।
advertisement
advertisement
Supratim Das
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
করোনা সতর্কতার জের, শান্তিনিকেতনে বাতিল এই বছরের বসন্ত উৎসব
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement