advertisement

Hooghly News: নতুন রেলপথের জন্য দরকার জমি, উচ্ছেদে আসতেই বিধায়কের নেতৃত্বে বাধা! তারপর যা ঘটল হুগলিতে

Last Updated:

নতুন রেলপথের জন্য উচ্ছেদ করতে এসে বাধার মুখে রেল

+
রেলের

রেলের উচ্ছেদের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ

হুগলি: রেলের তরফ থেকে দেওয়া হয়েছিল উচ্ছেদের নোটিশ। কারণ ওই জনবসতির জায়গা দিয়ে তৈরি হবে নতুন রেল পথ। যার ফলে প্রায় শতাধিক পরিবারকে ঘরছাড়া হতে হবে। কিন্তু রেলের এই কথা মানতে নারাজ সাধারণ মানুষ। এবার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালেন বিধায়ক। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনভাবেই নয় সাফ জানিয়ে দিয়েছেন বিধায়ক।
শতাধিক পরিবার প্রায় ৫০ বছর ধরে বসবাস করে আসছেন। বাঁশবেড়িয়া অবনী পল্লীর সেই বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেয় রেল। ৫৫ টি পরিবারকে এই নোটিশ ধরানো হয় মাস খানেক আগে। আজ ছিল উচ্ছেদের দিন। রেল উচ্ছেদ ঠেকাতে সকাল থেকে বাঁশবেড়িয়া স্টেশন লাগোয়া রেল গেটের পাশে অবস্থান শুরু করে তৃনমূল কংগ্রেস।
advertisement
advertisement
স্থানীয় সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী, জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার সহ তৃণমূল নেতৃত্ব অবস্থান শুরু করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিধায়ক তপন বলেন, “পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না আগেই আমরা জানিয়েছিলাম। আজ রেলের উচ্ছেদ করার দিন ছিল তাই আমরা অবস্থান ধর্না শুরু করি। একটা পরিবারকেও এখান থেকে বিনা পুনর্বাসনে উচ্ছেদ করা যাবে না। রেল বিকল্প জায়গা দিলে আমরা নিজেরাই বাসিন্দাদের সেখানে সরিয়ে দেব।”
advertisement
রেলের তরফ থেকে আরপিএফ আধিকারিকরা স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেন। আগামী সোমবার ব্যান্ডেলে রেলের সঙ্গে মিটিং হবে। সেই মিটিংয়ের নির্যাস থেকেই আগামী দিনে আন্দোলনের উপর রেখা তৈরি হবে। তবে পুনর্বাসন ছাড়া কোনভাবেই উচ্ছেদ মেনে নেওয়া হবে না।
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: নতুন রেলপথের জন্য দরকার জমি, উচ্ছেদে আসতেই বিধায়কের নেতৃত্বে বাধা! তারপর যা ঘটল হুগলিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement