advertisement

Road Accident: কাজে যাওয়া হল না, বাড়ি থেকে বেরোতেই ডাম্পারের ধাক্কায় সব শেষ!

Last Updated:

 Road Accident: শিস মহম্মদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার মালডোবা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তিনি পাড়ার চায়ের দোকানে চা খেতে আসেন। সেখান থেকে কাজে চলে যাওয়ার কথা ছিল

ডাম্পারের ধাক্কায় মৃত্যু পথচারীর 
ডাম্পারের ধাক্কায় মৃত্যু পথচারীর 
মুর্শিদাবাদ: শনিবার সাতসকালে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কিন্তু ডাম্পারের ধাক্কায় রাস্তাতেই প্রাণ হারালেন শিস মহম্মদ (৫০)। রঘুনাথগঞ্জের ঘটনা।
মৃত শিস মহম্মদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার মালডোবা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তিনি পাড়ার চায়ের দোকানে চা খেতে আসেন। সেখান থেকে কাজে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন ছাই বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শিস মহম্মদকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রঘুনাথগঞ্জের দফরপুর মুরাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
advertisement
advertisement
ডাম্পারের ধাক্কায় এইভাবে মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যুতে হতভম্ব হয়ে যায় এলাকার মানুষ। স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। তবে পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা ঘাতক ডাম্পারটি আটকে রেখে বিক্ষোভ দেখান। যদিও ঘটনার পর‌ই পরিস্থিতি আজ করে পালিয়ে যায় ডাম্পারের চালক। এদিকে মৃত শিস মহম্মদ পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে অথৈ জলে গিয়ে পড়ল গোটা পরিবার।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: কাজে যাওয়া হল না, বাড়ি থেকে বেরোতেই ডাম্পারের ধাক্কায় সব শেষ!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement